back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

আদ্-দ্বীন হাসপাতাল নিয়ে শফিকুর রহমানের মন্তব্য

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬ ৯:৪১ পূর্বাহ্ণ
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক নয় বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১১ জুন) রাত সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়ে শফিকুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক হলেও এর পরিপ্রেক্ষিতে হাসপাতালটির লাইসেন্স বাতিল করা মোটেই সঠিক সিদ্ধান্ত হয়নি।

তিনি বলেন, তদন্তের মাধ্যমে যদি কোনো অবহেলা, ত্রুটি বা অপরাধ প্রমাণিত হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু তা না করে দীর্ঘদিন ধরে ‘গরিবের হাসপাতাল’ হিসেবে পরিচিত এবং মানসম্মত সেবার মাধ্যমে জনগণের আস্থা অর্জনকারী একটি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করা হয়েছে। এতে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ।

জামায়াত আমির আরও বলেন, আদ্-দ্বীন হাসপাতাল একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে প্রায় ৪০০ থেকে ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন। পাশাপাশি নার্সিং কোর্সও চালু রয়েছে। হাসপাতালটির কার্যক্রম বন্ধ হয়ে গেলে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হবে।

শিক্ষার্থী ও জনস্বার্থের কথা বিবেচনা করে সরকারের প্রতি সিদ্ধান্তটি পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, কারও বিরুদ্ধে দোষ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক, তবে লাইসেন্স বাতিল করে হাসপাতাল বন্ধ করে দেওয়া কাম্য নয়।

উল্লেখ্য, ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ সংক্রান্ত সিদ্ধান্ত হাসপাতালটির নির্বাহী পরিচালক ও স্বত্বাধিকারী শেখ মহিউদ্দীনের কাছে পাঠানো চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ