back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কামব্যাক জয়ে বিশ্বকাপ শুরু মেক্সিকোর

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে উত্তর আমেরিকায় শুরু হয়েছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর। উদ্বোধনী ম্যাচেই জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে স্বাগতিক মেক্সিকো।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ গোলের জয় পায় মেক্সিকো। প্রায় ৮০ হাজার দর্শকের উপস্থিতিতে জমকালো পরিবেশে উদ্বোধন হয় ৩৯ দিনের এই মহাযজ্ঞ।

ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেখানে সংগীত পরিবেশন করেন বিশ্বখ্যাত শিল্পীরা। গান, নাচ আর আলোকসজ্জায় বিশ্বকাপের সূচনা হয় উৎসবমুখর পরিবেশে।

খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ৯ মিনিটেই প্রথম গোল করে মেক্সিকোকে এগিয়ে দেন হুলিয়ান কিনিয়োনেস। সেই গোলের সুবাদে প্রথমার্ধে লিড নিয়েই বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে ম্যাচে বড় ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা। ৫০ মিনিটে পেনাল্টি বক্সের কাছে ফাউল করে লাল কার্ড দেখেন তাদের এক মিডফিল্ডার। ফলে ১০ জনের দলে পরিণত হয় সফরকারীরা।

এরপর ৬৬ মিনিটে মাঠে নামেন মেক্সিকোর তরুণ খেলোয়াড় গিলবার্তো মোরা, যিনি বিশ্বকাপ ইতিহাসে দেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক করেন। মাত্র এক মিনিট পরই রাউল হিমিনেজের গোলে ব্যবধান দ্বিগুণ করে মেক্সিকো।

৮৪ মিনিটে আরেকটি লাল কার্ড দেখে ৯ জনে নেমে যায় দক্ষিণ আফ্রিকা। ফলে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে পড়ে তারা।

শেষ দিকে মেক্সিকোর সেসার মন্তেসও লাল কার্ড দেখেন। তবে ততক্ষণে জয় নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। দুর্দান্ত শুরুতেই জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল মেক্সিকো।

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিন স্থগিত...

রেমিট্যান্সে শীর্ষে তিন জেলা

বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি রেমিট্যান্স। বৈদেশিক মুদ্রার রিজার্ভ...

ইরানকে ট্রাম্পের ‘ডু অর ডাই’ বার্তা!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কড়া বার্তা দিয়ে বলেছেন,...

মধ্যরাতের অভিযানে বাঁচল দেশের প্রধান সমুদ্রবন্দর!

চট্টগ্রাম বন্দরের নেভিগেশন চ্যানেলে যান্ত্রিক ত্রুটির কারণে আটকে পড়া...

দামের লাগাম টানতে ভারত থেকে এলো কাঁচা মরিচ

দেশের বাজারে কাঁচা মরিচের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকট...

সর্বশেষ