ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ নিতেই তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ‘এই সময়’কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন, ১৯৭৩ অনুযায়ী ১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে পরবর্তীতে অবৈধভাবে পুনর্গঠন করে তার বিরুদ্ধে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচার পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, “আমাকে যে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, এটি কোনো বিচার নয়; এটি যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশোধ মাত্র।”
২০২৪ সালের জুলাই–আগস্টে ঘটে যাওয়া আন্দোলন প্রসঙ্গে তিনি দাবি করেন, এটি কোনো স্বতঃস্ফূর্ত গণআন্দোলন ছিল না; বরং কোটা সংস্কারের দাবির আড়ালে সরকার পরিবর্তনের উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রমূলক আন্দোলন ছিল, যেখানে দেশি ও বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী জড়িত ছিল।
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া মুহাম্মদ ইউনূস নিজেই এই আন্দোলনকে “মেটিকুলাসলি ডিজাইনড” বলে উল্লেখ করেছিলেন। তার ভাষায়, এই পরিকল্পনাকে সফল করতেই আন্দোলনের আড়ালে সহিংসতা, পুলিশ হত্যা এবং অবকাঠামো ধ্বংসের ঘটনা ঘটানো হয়েছে।
আরু/



