back to top

বুধবার, ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল সমর্থকদের ‘অর্ধেক ফি’তে আইনি সেবা!

নিজস্ব প্রতিবেদক
৭ জুন ২০২৬ ১২:৫৯ অপরাহ্ণ

ফুটবল বিশ্বকাপ এলেই সমর্থকদের উন্মাদনা নানা রূপে প্রকাশ পায়। তবে এবার রাজবাড়ীতে দেখা গেছে একবারে ভিন্নধর্মী ও ব্যতিক্রমী এক উদ্যোগ। প্রিয় দল ব্রাজিলের প্রতি অগাধ ভালোবাসা এবং সমর্থকদের উৎসাহিত করতে অর্ধেক ফি-তে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন রাজবাড়ী জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট গোলাম মোস্তফা। বিশ্বকাপ চলাকালীন যেকোনো ব্রাজিল সমর্থক এই বিশেষ সুবিধা পাবেন।

অ্যাডভোকেট গোলাম মোস্তফা রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়িয়া গ্রামের বাসিন্দা। ১৯৯৮ সাল থেকে তিনি সেলেসাওদের কট্টর সমর্থক। তার এই ‘এক্সক্লুসিভ অফার’ ঘোষণার পর স্থানীয় ফুটবলপ্রেমী ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

আইনজীবীর এমন ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয় ব্রাজিল সমর্থকরা।

রাজবাড়ীর রাকিবুল ইসলাম রনি ও মোহাম্মদ সজিবসহ একাধিক সমর্থক জানান, যারা ব্রাজিল দলকে মনে-প্রাণে ভালোবাসে, তারা ছাড় দিতে জানে। আইনজীবী গোলাম মোস্তফার এই উদ্যোগেরই তার বড় প্রমাণ। তবে মাঠের খেলায় আমাদের দলের খেলোয়াড়রা কাউকে ছাড় দেবে না। হেক্সা মিশন সফল করে এবারও ব্রাজিল নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবে।

শৈশব থেকেই ফুটবলের প্রতি দারুণ ঝোঁক অ্যাডভোকেট গোলাম মোস্তফার। পেলের ঐতিহ্য, রোনালদো-রোনালদিনহোদের পায়ের জাদু দেখেই ব্রাজিলের প্রেমে পড়া তার।

নিজের এই আবেগ ও উদ্যোগ নিয়ে তিনি বলেন, ব্রাজিল দলের খেলোয়াড়দের মধ্যে যে নান্দনিকতা ও ছন্দ রয়েছে, তা অন্য কোনো দলে মেলা ভার। আমার বিশ্বাস, এবার ব্রাজিলই চ্যাম্পিয়ন হবে।

তিনি আরও বলেন, পেশাগত জায়গা থেকে প্রিয় দলের সমর্থকদের পাশে দাঁড়াতে চাই। তাই বিশ্বকাপ চলাকালীন কোনো ব্রাজিল সমর্থক মক্কেল আমার কাছে এলে, তাকে নির্ধারিত ফি-র অর্ধেক মূল্যে আইনি সেবা দেব।

অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, মক্কেল আসলেই ব্রাজিলের সমর্থক কিনা তা কীভাবে নিশ্চিত হওয়া যাবে? হেসেই এর জবাব দিলেন এই আইনজীবী। 

তিনি জানান, মন থেকে যারা দলকে ভালোবাসে, তাদের কথাবার্তা ও আচার-আচরণেই ফুটবলপ্রেম ফুটে ওঠে। তাই কিছুটা কথোপকথন ও প্রয়োজনীয় যাচাই-বাছাই করেই এই বিশেষ ছাড়ের সুবিধা দেওয়া হবে।

বিশ্বকাপের মাঠের লড়াইয়ের আগেই রাজবাড়ীর এই আইনজীবীর ফুটবলপ্রেমের এমন ‘অফকোর্ট’ ছক্কা এখন জেলাজুড়ে টক অব দ্য টাউন!

আরু/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বের আরেক মর্যাদাপূর্ণ উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র...

ভাইরাল ভিডিওর ঝড়ে পদ হারালেন এনসিপি নেতা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি আপত্তিকর ভিডিও এবং এক...

শেখ হাসিনার ভাষণ নিয়ে যা বলছে ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠানে...

বাজারের জনপ্রিয় ৮ ক্রিমে বিপজ্জনক রাসায়নিক

আজকাল ত্বক ফর্সা করার লোভে অনেকেই নানা ধরনের ক্রিম...

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ

চট্টগ্রামের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য এসেছে স্বস্তির খবর। দীর্ঘদিন স্থগিত...

সর্বশেষ