back to top

মঙ্গলবার, ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে ১৫ মসজিদ সিলগালা!

আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন ২০২৬ ৯:৪৭ পূর্বাহ্ণ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য অরুণাচল প্রদেশে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীর তীব্র আপত্তির মুখে ১৫টি অননুমোদিত মসজিদ সম্পূর্ণ সিলগালা করে দিয়েছে বিজেপি পরিচালিত রাজ্য সরকার। রাজধানী ইটানগর অঞ্চলে অবৈধ বসতি স্থাপন ও জনসংখ্যার কাঠামোগত পরিবর্তনের অভিযোগে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

শুক্রবার (৫ জুন) ভারতের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর নিশ্চিত করেছে।

জানা গেছে, ‘অরুণাচল প্রদেশ ইন্ডিজেনাস ইয়ুথ অর্গানাইজেশন’ (APIYO) নামের একটি স্থানীয় আদিবাসী যুব সংগঠনের দীর্ঘ আন্দোলন ও ২৪ ঘণ্টার প্রতীকী হরতালের পর রাজ্য প্রশাসন এই সিদ্ধান্ত নেয়।

এক সংবাদ সম্মেলনে রাজ্য সরকারের মুখপাত্র ও শিক্ষামন্ত্রী পিডি সোনা জানান, চলতি বছরের জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডুর নির্দেশনার পর একটি সরকারি জরিপের মাধ্যমে ১৫টি অননুমোদিত মসজিদের অস্তিত্ব শনাক্ত করা হয়। জেলা কর্তৃপক্ষ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে প্রথমে ১২টি এবং পরবর্তীতে গত ১ জুন বাকি ৩টি মসজিদ সিলগালা ও খালি করে দেয়।

এই ঘটনাটি অরুণাচলে অবৈধ অনুপ্রবেশ ও স্থানীয় আদিবাসীদের সাংবিধানিক অধিকার সুরক্ষার বিষয়টিকে নতুন করে সামনে এনেছে। মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু আদিবাসী সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া রাজ্যে অনুপ্রবেশ ঠেকাতে ‘ইনার লাইন পারমিট’ (ILP) ব্যবস্থা কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য একটি আলাদা সরকারি বিভাগ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক...

চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজ দুর্ঘটনা

চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে কর্ণফুলী নদীর মোহনায় কারিগরি ত্রুটির কারণে...

শেখ হাসিনা ইস্যুতে ভারতকে বার্তা দিল বাংলাদেশ

ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা...

৫ আগস্ট ঘিরে নোয়াবের বিশেষ ঘোষণা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী বুধবার (৫ আগস্ট) সংবাদপত্র...

ভিনিসিয়ুসকে নিয়ে গুঞ্জন, মুখ খুলল এজেন্সি

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ঘিরে চলমান দলবদলের...

সর্বশেষ