মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ সাশ্রয় নীতিতে নতুন কড়াকড়ি

আরু
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার নির্দেশনা পুনর্বহাল করেছে সরকার। ঈদুল আজহা উপলক্ষে সাময়িকভাবে রাত ১০টা পর্যন্ত ব্যবসা পরিচালনার যে বিশেষ সুবিধা দেওয়া হয়েছিল, তার মেয়াদ শেষ হওয়ায় সোমবার (১ জুন) থেকে আগের নিয়ম আবার কার্যকর হয়েছে।

বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, জাতীয়ভাবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে শপিংমল ও দোকানপাট নির্ধারিত সময়ের পর চালু রাখা যাবে না। একই সঙ্গে রাত ৭টার পর কোনো ধরনের আলোকসজ্জা চালু না রাখার বিষয়েও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, জ্বালানি ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখা এবং বিদ্যুৎ খরচ নিয়ন্ত্রণে আনতেই এ সিদ্ধান্ত কার্যকর রাখা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের সব ধরনের বিলবোর্ডের আলোকসজ্জা সন্ধ্যা ৭টার মধ্যেই বন্ধ করতে হবে। শহর ও নগর এলাকায় অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহারের ওপর নজরদারি বাড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানেও একই নিয়ম প্রযোজ্য হবে বলে জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি এবং আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশের সামগ্রিক বিদ্যুৎ চাহিদা ও সরবরাহ পরিস্থিতি বিবেচনায় এনে এই ধরনের সাশ্রয়ী নীতি বারবার গ্রহণ করা হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর বাণিজ্যিক এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহারের কারণে লোড ব্যবস্থাপনায় চাপ সৃষ্টি হয়, যা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত কার্যকর রাখা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

তরুণদের হাত ধরে সাহিত্যে নতুন জাগরণ

দেশজুড়ে সাহিত্যচর্চায় নতুন করে প্রাণের সঞ্চার দেখা যাচ্ছে। বিশেষ...

কেমন যাবে আপনার এই সপ্তাহ?

সাফল্য অর্জনে শুধু পরিশ্রমই যথেষ্ট নয়; প্রয়োজন সঠিক কর্মকৌশল,...

দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা...

টেস্টে নতুন নিয়ম: ব্যবহার করা যাবে দুই রঙের বল

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পরীক্ষামূলকভাবে টেস্ট ক্রিকেটে একই ম্যাচে...

সর্বশেষ