back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

দেশজুড়ে শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা

আরু
১ জুন ২০২৬ ১:৪৬ অপরাহ্ণ
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সৃজনশীলতা, বিশ্লেষণধর্মী চিন্তা ও উদ্ভাবনী প্রতিভা বিকাশের লক্ষ্যে দেশব্যাপী শুরু হচ্ছে জাতীয় উদ্ভাবন ও বিজ্ঞান মেলা। সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতা তরুণ শিক্ষার্থীদের মুখস্থনির্ভর শিক্ষা থেকে বাস্তবমুখী ও উৎপাদনমুখী শিক্ষায় উৎসাহিত করবে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (SEDP)-এর আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশনস (PBGSI)’ স্কিমের মাধ্যমে এ আয়োজন বাস্তবায়ন করা হবে। সম্প্রতি মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব দীপায়ন দাস শুভ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত যেকোনো শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থী এবং দুইজন শিক্ষক নিয়ে একটি দল গঠন করা হবে। চাইলে একই প্রতিষ্ঠান একাধিক দলও অংশগ্রহণ করতে পারবে।

প্রতিযোগিতা তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে—

  • স্টার্টআপ
  • বিজ্ঞান প্রকল্প
  • ইনোভেশন আইডিয়া

আগামী ১১ জুনের মধ্যে দেশের সব উপজেলা, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা মহানগরের শিক্ষা থানায় এ মেলার আয়োজন সম্পন্ন করতে হবে। উপজেলা ও থানা পর্যায়ে গঠিত কমিটি প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্য থেকে শ্রেষ্ঠ একটি প্রকল্পকে বিজয়ী হিসেবে নির্বাচন করবে।

২৪ জুন অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের প্রতিযোগিতা। জেলা কমিটির মূল্যায়নের ভিত্তিতে প্রতিটি জেলা থেকে বিজয়ী দল জাতীয় পর্যায়ের জন্য নির্বাচিত হবে।

জেলা পর্যায়ের বিজয়ী দলের তালিকা ও প্রয়োজনীয় নথি ২৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের স্বাক্ষরসহ স্ক্যান করে নির্ধারিত ই-মেইল ঠিকানায় (pbgseaward2026@gmail.com)~পাঠাতে হবে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশের ৬৪টি জেলা ও ৪টি মহানগরী থেকে মোট ৭৫টি দল জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশ নেবে। এতে মোট ৫২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে।

জাতীয় পর্যায়ের মূল আয়োজন জুন মাসের শেষ সপ্তাহে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।

জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। সেরা ১০টি দলকে চূড়ান্ত বিজয়ী হিসেবে নির্বাচিত করা হবে এবং তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি পুরস্কার গ্রহণ করবে।

অংশগ্রহণকারী সব শিক্ষার্থীকে ‘উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার’ হিসেবে ৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হবে, যা সরাসরি তাদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থী সনদপত্র পাবে।

অন্যদিকে, অংশগ্রহণকারী শিক্ষকদের ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার’ হিসেবে ২৫ হাজার টাকা করে প্রদান করা হবে এবং তাদেরও সনদপত্র দেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ