back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

২১৬ যুবকের ভাগ্য বদলের উদ্যোগ এমপি কিরনের

আরু
১ জুন ২০২৬ ৬:১১ পূর্বাহ্ণ
শরীয়তপুর-২ (নড়িয়া–সখিপুর) আসনের সংসদ সদস্য মো. সফিকুর রহমান (কিরন) তার নির্বাচনী এলাকার ২১৬ জন বেকার যুবককে সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে এক ধরনের বৃহৎ মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে।

নড়িয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।

তিনি জানান, নির্বাচিত যুবকদের প্রথমে তিন মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে, এরপর ধাপে ধাপে তাদের বিদেশে কর্মসংস্থানের জন্য পাঠানো হবে।

সংসদ সদস্যের তথ্য অনুযায়ী, এই কর্মসূচির আওতায় নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক সুযোগ পাবেন। প্রশিক্ষণে ভাষা শিক্ষা, কর্মক্ষেত্রের দক্ষতা উন্নয়ন, বিদেশে কাজের পরিবেশ ও আচরণবিধি সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেওয়া হবে।

তিনি বলেন, “আমাদের এলাকার অনেক মেধাবী ও কর্মক্ষম যুবক শুধু অর্থের অভাবে বিদেশে যেতে পারে না। তাদের জন্য কর্মসংস্থানের দরজা খুলে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশিক্ষণ শেষে সম্পূর্ণ বিনামূল্যে তাদের বিদেশে পাঠানো হবে।”

স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এটি বাস্তবায়িত হলে এলাকায় বেকারত্ব হ্রাস পাবে এবং অনেক পরিবার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবে।

এলাকাবাসীর মতে, সঠিকভাবে বাস্তবায়ন হলে এই কর্মসূচি নড়িয়া–সখিপুর অঞ্চলে বিদেশগামী কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

সরকারি কেনাকাটায় লাগাম, আসছে একক রেট শিডিউল

সরকারি কেনাকাটায় পণ্য ও নির্মাণসামগ্রীর দামে অস্বাভাবিক ফারাক এবং...

১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগে দুদকের নজরে আসিফ

অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

শেহনাজকে ভালোবেসে বুকে এ কী করলেন ভক্ত!

বলিউড অভিনেত্রী শেহনাজ গিল অভিনয়ের চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন...

প্রবাসী ভোটারদের জন্য খুলল পোস্টাল ভোটের পথ

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের আসন্ন উপনির্বাচনে প্রবাসে বসবাসরত ভোটারদের পোস্টাল...

গুলশানে আওয়ামী লীগের মিছিল: গ্রেপ্তার আরও ৪০

রাজধানীর গুলশানে আওয়ামী লীগের মিছিলের ঘটনায় আরও ৪০ জনকে...

সর্বশেষ