kbctgbd
১ ফেব্রুয়ারি ২০২৫ ২:০০ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপে অভিযান চালিয়ে মো. আব্দুস সাত্তার (২৪) নামে এক যুবককে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক টিম।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার শীলকূপের টাইমবাজার টু গণ্ডামারা সড়কের টাইম বাজারস্থ কবির স্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে চট্টগ্রাম জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানিক টিম তাকে গ্রেফতার করে।
এসময় আসামীর হেফাজত থেকে বিদেশি পিস্তলের ৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত আসামি আব্দুস সাত্তার উপজেলার শীলকূপ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড মনকিরচর কালু চেরাং পাড়ার মৃত বজল আহমেদের পুত্র। সে এলাকায় অস্ত্র ব্যবসায়ি হিসেবে বেশ পরিচিত বলে জানা গেছে।
এবিষয়ে বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতার ও উদ্ধার সংক্রান্তে মামলা রুজু পূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।