back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমিল্লা মহানগরীর সংরাইশ এলাকায় তীব্র গ্যাস সংকট; এম.ডি. বরাবর এলাকাবাসীর অভিযোগ।

kbctgbd
৩১ জানুয়ারি ২০২৫ ১২:৩৭ অপরাহ্ণ

খন্দকার মহিবুল হক,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ

কুমিল্লা নগরীর ১৬নং ওয়ার্ড সংরাইশ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র গ্যাস সংকট থাকায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান পাটোয়ারীর নিকট অভিযোগ জানিয়েছে বিএনপির নেতৃবৃন্দসহ এলাকাবাসী।

এসময় কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, আনোয়ার পারভেজ নির্জর, মজিবুর রহমান ফরহাদ, জসিম উদ্দিন, প্রফেসর হাবিব উল্লাহ, বাবুল মিয়া, আমিরুল ইসলাম, অহিদুর রহমান, আবদুল হক, টিটু, মঞ্জিল হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংরাইশ এলাকার আনোয়ার পারভেজ নির্জর বলেন, প্রায় ১৬/১৭ বছর যাবৎ আমাদের এলাকায় গ্যাসের চাপ কম থাকে। এছাড়া রাত ৮টার সময় গ্যাস আসলে ফজরের আগেই চলে যায়। সারাদিন আমরা গ্যাস পাই না।এতে করে প্রতিদিনই রান্নাবান্নার করতে আমাদের চরম সমস্যার সমুখ্খীন হতে হচ্ছে। বাখরাবাদে নতুন জিএম যোগদান করেছে। উনার নিকট বিষয়টি উপস্থাপন করেছি। তিনি খোঁজখবর নিয়ে দ্রুত সমাধান করার ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন।

কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু বলেন, ১৬নং ওয়ার্ডাবাসী আমাদেরকে জানিয়েছে নিয়মিত তারা গ্যাস বিল পরিশোধের পরেও দীর্ঘদিন যাবৎ তাদের এলাকায় তীব্র গ্যাস সংকট। রান্নাবান্না করতে তাদের অনেক কষ্ট করতে হয়। এজন্য এলাবাসীকে সাথে নিয়ে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে বিষয়টি অবহিত করেছি। আমরা চাই বাখরাদ কর্তৃপক্ষ রমজানের আগেই সমস্যাটির সমাধান করে সংরাইশবাসীকে উপকৃত করবে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, আজকের অভিযোগের পরিপ্রেক্ষিতে এমডি মহোদয় আমাদেরকে আশ্বস্ত করেছেন বিষয়টি তিনি গুরুত্ব সহকারে দেখবেন। আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা সন্তুষ্ট হয়েছি। উনাকে আমরা একটি নির্দিষ্ট সময় দিয়েছি। এ সময়ের মধ্যে যদি সমস্যার সমাধান না করে পরর্তিতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, উনারা অভিযোগ করেছে দীর্ঘদিন ধরে তাদের এলাকায় তীব্র গ্যাস সংকট। যদি কারিগরি সমস্যার কারণে বিষয়টি হয়ে থাকে তাহলে আমরা দ্রুত এর সমাধান করে দিব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ‘মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’

টানা বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতির মধ্যেও এইচএসসি ও...

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রধান ফটক খুলে নিয়ে রাস্তায় শিক্ষার্থীরা

বন্যাকবলিত এলাকায় চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষা গ্রহণের প্রতিবাদে...

সর্বশেষ