back to top

বৃহস্পতিবার, ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগর উপজেলা ইউপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

kbctgbd
৩১ জানুয়ারি ২০২৫ ৮:০৭ পূর্বাহ্ণ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নে বিএনপি’র ৮টি আহ্বায়ক কমিটি বাতিল করেছেন জেলা বিএনপি। রাজনগর উপজেলার এক নেতার বাড়িতে বসে কমিটির ঘোষণার পর পর সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ায় এ কমিটিগুলো বাতিল করা হয়।বৃহস্পতিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যায় জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন ও সদস্য সচিব মো: আব্দুর রহিম রিপন স্বাক্ষরিত দলীয় প্যাডে এ তথ্য নিশ্চিত করা হয়।

পত্রে তিনি উল্লেখ করে বলেন, ‘গত ২৫শে জানুয়ারি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারলাম কোন এক বাড়িতে বসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। যা দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনগর উপজেলার ৮ টি ইউনিয়ন আহ্বায়ক কমিটি বাতিল করা হলো। ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে ক্যালেন্ডার তৈরি করে জেলা আহ্বায়ক কমিটি’কে অবহিত করার জন্য নির্দেশ প্রদান করা হলো। এছাড়া ইউনিয়ন কমিটি গঠনের জন্য নিরপেক্ষ স্থান, দিন,তারিখ সম্মলিত ব্যানার তৈরি করে কর্মী সমাবেশের আয়োজন করে কর্মী সমাবেশের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।

মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন বলেন, ‘রাজনগর উপজেলায় ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন হয়েছে একটি বাড়িতে বসে। যাহা বিষয়টি আমার নজরে ছিল না। একটি দলের কমিটি গঠন হবে বাসা-বাড়ি বসে এটা কেন হবে? দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা পরিপন্থি কোন কিছু বরদাস্ত করা হবে না।

উল্লেখ্য, জেলার রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের বিএনপি’র সাবেক কমিটি বিলুপ্ত করে ১১ ও ১৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে উপজেলা আহ্বায়ক কমিটি। গত ২৫শে জানুয়ারী রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী স্বাক্ষরিত ৮টি ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়।

আহ্বায়কদের কাছে কমিটির অনুমোদনপত্র হস্তান্তর করেন রাজনগর উপজেলা বিএনপি’র আহ্বায়ক মো. জামি আহমদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. কবির মিয়া ও যুগ্ম আহ্বায়ক মো. আব্বাস আলী। এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপি’র সাবেক সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক মো. নুরুল ইসলামসহ আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, মুহূর্তেই রক্তাক্ত যুবক

কক্সবাজারের উখিয়া উপজেলার মিয়ানমার সীমান্তসংলগ্ন বালুখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে...

তেহারির সঙ্গে ইট! চুয়েট ক্যানটিনে নতুন বিতর্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শহীদ আবু সাঈদ...

রিপাবলিক বাংলা ছাড়লেন ময়ূখ রঞ্জন ঘোষ

ভারতের পশ্চিমবঙ্গভিত্তিক সংবাদমাধ্যম রিপাবলিক বাংলা ছেড়েছেন আলোচিত ভারতীয় সাংবাদিক...

১৮ বছর আগের সম্পত্তি হঠাৎ কেন বিক্রি করলেন মাধুরী?

বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত রিয়েল এস্টেট বিনিয়োগ থেকে বড়...

মৃত্যুর ফাঁদে দেশের সড়ক: ১ মাসেই প্রাণ গেল ৪১৬ জনের

চলতি বছরের জুলাই মাসে সারাদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

সর্বশেষ