kbctgbd
১৯ জানুয়ারি ২০২৫ ৫:১৪ অপরাহ্ণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি:
মহান স্বাধীনতার ঘোষক, বিএনপির প্রতিষ্ঠাতা এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরের সরিষাবাড়ীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) বিকেলে উপজেলা বিএনপির উদ্যোগে আরামনগর বাজারস্থ দলীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামালপুর জেলা বিএনপির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদুল কবির তালুকদার শামীম।
জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, সদস্য গোলাম রব্বানী লেকু, উপজেলা বিএনপির সদস্য হোসেন জামান জুয়েল এবং প্রভাষক খায়রুল আলম শ্যামল।
অনুষ্ঠানে বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন ও দেশের স্বাধীনতা ও উন্নয়নে তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। দোয়া মাহফিলে মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।