kbctgbd
১৯ জানুয়ারি ২০২৫ ২:১৬ অপরাহ্ণ
মোঃ মিজানুর রহমান,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়েছিল।
রবিবার (১৯ জানুয়ারি) সীমান্ত এলাকা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল গোলাম কিবরিয়া।
কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বর্তমানে সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক। আমাদের দৈনন্দিন সীমান্তের টহল কার্যক্রম চলমান রয়েছে। সীমান্ত এলাকায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য বিজিবি প্রস্তুত রয়েছে।”
শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে এই ঘটনায় দুঃখ প্রকাশ করে বিএসএফ। বৈঠকের পর থেকে সীমান্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত ও সর্তক অবস্থায় টহল।
বিজিবি ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, বিজিবি-বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বিরোধপূর্ণ ১,২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে সীমান্তের ওপারেও বিএসএফ সদস্যও নিয়মিত টহল দিচ্ছেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।