kbctgbd
১৮ জানুয়ারি ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ
মোঃআরিফুল ইসলাম মুরাদ,নেএকোনা জেলা প্রতিনিধিঃ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় দুর্ধর্ষ ডাকাতির স্থান পরিদর্শন করেছেন (কেন্দুয়া-আটপাড়া) সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা ।
১৮ জানুয়ারী শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের নোয়াদিয়া নামক স্থানে (মহিলা মাদ্রাসা সংলগ্ন) কেন্দুয়া টু নেত্রকোণা হাইওয়ে রাস্তা ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোস্তফা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সাথে কথা বলে আতঙ্কিত না হওয়ার পরামর্শও দেন তিনি । কয়েক ঘন্টা অবজারভেশন শেষে তিনি বলেন- প্রাথমিকভাবে মনে হচ্ছে সুসংগঠিত ও প্রশিক্ষিত কোন ডাকাত দল নয় তবে এ মুহূর্তে কোন কিছুই উড়িয়ে দেয়ার মতো নয়, সব রকমের ডাটাই আমরা কাউন্ট করছি ।
তিনি আরো বলেন- উক্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে তাছাড়া ঘটনার পরপরই রাতে এলাকা পরিদর্শন করে পুলিশ । তবে এখনো পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি ।
এ সময় তাঁর সাথে ছিলেন- কেন্দুয়া থানা কর্মকর্তা (তদন্ত) উমর কাইয়ুম, এস আই জলিল (ডিবি), এস আই আনোয়ার হোসেন ও অন্যান্য পুলিশ সদস্য ।
উল্লেখ্য ১৭ জানুয়ারি শুক্রবার দিবাগত রাতে আনুমান দেড়টায় ১০/১৫ জনের একটি ডাকাত দল গাছ ফেলে রাস্তায় ব্যারিকেড দিয়ে মোটরসাইকেল, মোবাইল, নগদ অর্থসহ নানা মালামাল ছিনিয়ে নেয় এবং কয়েকজনকে মারধর করে গুরুতর আহত করে ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।