kbctgbd
১৬ জানুয়ারি ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ
রিকি শেখ বিশেষ প্রতিনিধিঃ
গোপালগঞ্জে আরও দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৫ জানুয়ারি) গভীর রাত থেকে ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা শহর থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার বিকালে আদালতের মাধ্যমে তাদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বর্ণির ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালিদ হোসেন ও গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খান।
গোপালগঞ্জ সদর থানার ওসি মির সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলার সন্দেহভাজন আসামিরা শহরের অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
এ সময় জেলা শহরের বিভিন্ন স্থান থেকে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন এবং গোপালগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি জিহাদ খানকে গ্রেফতার করা হয়।ওসি আরও জানান, বুধবার দুপুরে তাদের আদালতে হাজির করা হয় এবং পরে বিকালে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।