back to top

মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সংবাদ সম্মেলনে কামরুন্নাহার কাঁদতে কাঁদতে জানালেন তার করুণ অবস্থার কথা

kbctgbd
১৪ জানুয়ারি ২০২৫ ৬:৪২ পূর্বাহ্ণ

জহির সিকদার, ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতাঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার মসজিদ পাড়ার কামরুন্নাহার, একজন মা, যিনি আজ নিজের জীবনযুদ্ধের করুণ কাহিনী তুলে ধরেছেন। তার জীবনের প্রতিটি দিন এখন এক কঠিন সংগ্রামের সাক্ষী। একদিকে তার দুই ছেলে, যাদের একমাত্র স্বপ্ন ছিল শিক্ষাজীবন শেষ করার পর একটি ভালো জীবন শুরু করা, বর্তমানে পালিয়ে বেড়াচ্ছে। অন্যদিকে, তার স্বামী- যিনি একজন মাইক্রোবাস চালক, প্রায়ই বাড়ির বাইরে থাকেন। একমাত্র মেয়ে তাকে সাহস জোগায়, কিন্তু কামরুন্নাহার জানেন, তার সংগ্রাম কখনও শেষ হবে না, যদি না কেউ এগিয়ে আসে।

সোমবার (১৩ জানুয়ারি) আখাউড়ার কলেজ পাড়ার বাঁধন কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি তার করুণ অবস্থার কথা এভাবেই তুলে ধরেন। কণ্ঠভরা আবেগে কামরুন্নাহার জানান, ‘আমার ছেলে-মেয়ে লেখাপড়া করছিল। কিন্তু এক প্রতিবেশী, হেলাল মিয়া, আমাদের জীবনে বিপর্যয় এনে দিয়েছে।

তিনি আমার স্বামীকে ফাঁসাতে নানা মিথ্যা মামলা দায়ের করেছেন, আমাদের জীবনের শান্তি কেড়ে নিয়েছেন। গত বছর, হেলাল মিয়া আমার পরিবারের বিরুদ্ধে আরও দুটি মামলা দায়ের করে, যার কারণে আমার স্বামী জেলে গেছে। আর এখন আমার ছেলেরা মামলার আসামি হওয়ায় তারা পালিয়ে বেড়াচ্ছে।’

কামরুন্নাহার জানালেন, পুলিশের কাছে অভিযোগ করার পরও কোনো সহায়তা মেলেনি। তার অজস্র সমস্যার মধ্যে, একমাত্র তার ছোট মেয়ে তার পাশে দাঁড়িয়ে আছে, যদিও সে জানে না, আগামী দিনগুলোতে কী অপেক্ষা করছে।

কান্না চোখে কামরুন্নাহার বলেন, ‘আমি এখন একেবারে অসহায়। আমার কাছে কেউ নেই, আমার স্বামী জেলে, ছেলেরা পালিয়ে গেছে, আর আমি একা। তবে আমার ছোট মেয়ে প্রতিদিন আমাকে সাহস দেয়, মা একদিন সব ঠিক হয়ে যাবে। তার জন্যই আমার আশা।’

কামরুন্নাহারের জীবনে প্রতিদিনই এক নতুন চাপ আসে। তিনি আর তার পরিবার চায়,  শান্তি—একটা নিরাপদ জীবন, যেখানে তাদের প্রতি কোনো অবিচার না হয়, যেখানে তাদের দিনগুলো কাটবে স্বাভাবিকভাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ