back to top

বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীর ব্যাপারে ভারত বাংলাদেশের অবিশ্বস্ত বন্ধু

kbctgbd
১২ জানুয়ারি ২০২৫ ৬:২৯ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ

জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মনজুর আহমেদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের চারপাশে ভারতের পঞ্চাশটির মতো ড্যাম, ব্যারেজসহ হাইড্রোলিক অবকাঠামো রয়েছে। যার মাধ্যমে তারা বাংলাদেশকে নদীর ন্যায্য পানির হিস্যা থেকে বঞ্চিত করছে। মূলত ভারত নদীকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করে। নদীর ব্যাপারে ভারত অবিশ্বস্ত বন্ধু।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় নদী ও প্রকৃতি সুরক্ষা বিষয়ক সংগঠন ‘তরী’ এর আয়োজনে নদী সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ড. মনজুর আহমেদ চৌধুরী বলেন, ভারতকে নদীর ব্যাপারে বিশ্বাস করা যায় না। তাই বাংলাদেশকে পানির বিষয়ে ভারতের ওপর নির্ভরশীল না হয়ে স্বনির্ভরশীল হতে হবে।

তিনি বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের ৫০টিরও বেশি আন্তঃ সীমান্ত নদী রয়েছে। তবে এসব নদীর পানির ন্যায্য হিস্যা নিয়ে দুই দেশের চুক্তি নিয়ে ভারতের আগ্রহ খুবই কম। যা ভবিষ্যতে বাংলাদেশের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। তাই ভারতের ওপর নির্ভরশীল না হয়ে বর্ষাকালে পানি ধরে রাখতে ডেল্টা প্রকল্প গ্রহণ করতে হবে।ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীর পূর্বপাড় কাশিনগর গ্রামে নদী রক্ষায় একসঙ্গেদ শ্লোগানে এই সম্মিলনের আয়োজন করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. মনজুর  আহমেদ চৌধুরী আরো বলেন, ব্রহ্মপুত্রের পানি ভারত তার পশ্চিমাঞ্চলের ট্রান্সফার করতে চায়, যেটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ। ভারত থেকে যেসব নদীর শাখা বাংলাদেশে প্রবেশ করেছে তাদের মধ্যে ব্যাপক পরিমাণ পানি বঙ্গোপসাগরে জমে। বর্ষাকালে ১ লাখ ৪০ হাজার  কিউবিট মিটার পানি এসব নদী দিয়ে বহমান হয়। তবে সেসব নদী থেকে গ্রীষ্মকালে ৫% পানি বাংলাদেশে আসে। আর এগুলো নিয়ে ভারত ভৌগলিক পলিটি·ের অস্ত্র হিসেবে ব্যাবহার করে।

এ সময় তিনি বাংলাদেশের জীববৈচিত্র রক্ষায় দেশব্যাপী নদীর দখল দূষণ বন্ধে কঠোর আইনগত ব্যবস্থা বাস্তবায়নের দাবি জানান।তরী’র আহবায়ক শামীম আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক আমিন আল রশীদ, বাংলাদেশ রিভার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ মনির হোসেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট এ.কিউ.এম সোহেল রানাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ফটিকছড়িতে মেধাবী শিক্ষার্থীদের সম্মানিত করল লায়ন্স ক্লাব

আন্তর্জাতিক সেবা সংস্থা লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট ৩১৫-বি৪, বাংলাদেশের...

রাউজানে মৃণাল কান্তি আচার্য্যের আদ্যশ্রাদ্ধ সম্পন্ন, আচার্য সমিতির শ্রদ্ধাঞ্জলি

আচার্য সমিতির আজীবন সদস্য ও শুভাকাঙ্ক্ষী, বিশিষ্ট ধর্মানুরাগী, দক্ষ...

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটির কেন্দ্রীয় পর্ষদের সঙ্গে উরকিরচর শাখার নেতৃবৃন্দের সাক্ষাৎ

মাইজভান্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সঙ্গে উরকিরচর...

রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা

২০২৭ সালে কাজাখস্তানে পবিত্র রমজান মাস শুরু হতে পারে...

দুই ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা, নিহত বেড়ে ৬৪

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৪...

সর্বশেষ