kbctgbd
৯ জানুয়ারি ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
শেখ মিরানুজ্জামান স্টাফ রিপোর্টার:
জুলাই- আগষ্টে ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি। তাই এ স্বাধীনতাকে সঠিকভাবে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিগত সময়ে অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে দিন কাটতো। মহান আল্লাহ ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে আমাদের সেই উত্তম প্রতিদান দান করেছে। তাই আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্যমে এ অর্জনকে ধরে রাখতে হবে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকাল দশটায় জেলা সদরের বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি এলাকায় এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার এসব কথা বলেন।
এ সময় তিনি এরা বলেন, লতিফ মাস্টার ফাউন্ডেশন অনেক প্রতিক’লতা উপেক্ষা করে ২০০৩ সাল থেকে সাধারন মানুষকে বিভিন্ন ধরনের সহযোগীতা করে যাচ্ছে। এ সময় লতিফ মাস্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ ফরিদুল ইসলামের এসব উদ্দোগকে স্বাগত জানান।
লতিফ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি কহিনুর খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নৌ পরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ব্যারিস্টার মোঃ গোলাম সরোয়ার ভূঁইয়া, বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জাকির হোসেন, পিরোজপুরের ডিডিএলজি মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাসেল আহমেদ, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, সদস্য সচিব মোজাফফর রহমান আলম।
আরো উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মইনুল ইসলাম, খুলনা বিভাগীয় প্রতিনিধি মিনহাজুল ইসলাম সম্পদ, বাগেরহাট জেলা পরিষদ সচিব ঝুমুর বালা, বাগেরহাটের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার হাবিবুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাক্তার সঞ্জীব দাস, জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজন মোল্লাসহ স্বপ্ননীড় এতিম ও বৃদ্ধ নিবাস, রকেট স্পোর্টিং ক্লাব, বায়তুল লতিফ জামে মসজিদ, লতিফ মাস্টার পাবলিক লাইব্রেরি এবং সাইন্স এন্ড টেকনোলজি কলেজ পরিচালনার কমিটির সদস্য এবং শিক্ষকবৃন্দ।
বেশরগাতি এলাকার প্রাক্তন শিক্ষক মরহুম লতিফুর রহমানের দুই পুত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক ছাত্রনেতা আমেরিকা প্রবাসী সিপিএ রফিকুল ইসলাম জগলুর সহায়তা ও নির্দেশনায় দীর্ঘদিন যাবত এ অঞ্চলে সামাজিক মানবিক ধর্মীয় কর্মকান্ড ছাড়াও শিক্ষার মান উন্নয়নে কাজ করছেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকাল থেকে ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রায় দুই হাজার অসহায় দরিদ্রের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে এতিম ও বৃদ্ধ নিবাস এর বায়োগ্যাস প্লান্ট, বৃক্ষরোপণ এবং গভীর নলকূপ স্থাপনের শুভ উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মোহাম্মদ ফিরোজ সরকার। এরপর তিনি জেলা সদরের দশানী পঁচা দিঘি পাড়স্থ উন্নয়ন স্বেচ্ছাসেবী সংস্থা ( উসেকা) এর নিজস্ব কার্যালয়ের উদ্বোধন করেন। আলোচনা সভা সঞ্চালনার দায়িত্বে ছিলেন সাবেক ছাত্রনেতা গোলাম রসুল তরফদার নেওয়াজ এবং সালমান রহমান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।