kbctgbd
২৭ ডিসেম্বর ২০২৪ ৪:২৭ অপরাহ্ণ
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর হামলা, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে কাঁড়ি কাঁড়ি মামলা হচ্ছে বিভিন্ন থানায়। মহেশখালী থানার মাতারবাড়ী ইউনিয়নে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, বিএনপির অফিস ভাংচুর সহ নানান অভিযোগ এনে বাদী হয়ে থানায় ৫২ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন ইউনিয়ন বিএনপির নেতা নুরুজ্জামান।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি নেতার এই মামলার অধিকাংশ আসামি আওয়ামী লীগের হলেও নামীয় ৫২ জনের মধ্যে সাবেক এমপি আলমগীর মুহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদের অনুসারী ৪ জন বিএনপি নেতাকর্মীকেও আসামি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। মামলাটি নিয়ে বিপত্তির শুরু এখানেই।
অভিযোগে জানা গেছে, বিএনপির নেতার মামলায় ২২নং আসামি করা হয়েছে মাতারবাড়ী ইউনিয়ন জাসাস এর সভাপতি মাষ্টার নাছির উদ্দীনের পিতা সাহাব উদ্দিনকে, ২৫নং আসামি হয়েছেন ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ফরিদুল আলমকে, ২৬নং আসামি করা হয়েছে ৬নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোর্শেদুল আলমকে এবং মামলায় ৪২নং আসামি হয়েছেন ৬নং ওয়ার্ড বিএনপির প্রচার সম্পাদক ফেরদৌসকে। ঘটনাস্থল দেখানো হয়েছে মাতারবাড়ী ইউনিয়নের পুরান বাজার এলাকা।
মামলার আসামি হওয়া বিএনপির ৪ নেতাকর্মী জানান, বাদী এলাকায় একক আধিপত্য বিস্তারের লক্ষ্যে প্রতিহিংসা আর ব্যক্তিগত বিরোধের জেরে আমাদের নাম ঢুকিয়ে দিয়েছে মামলায়।রাজনীতিতে গ্রুপিং থাকতে পারে তাই বলে দলীয় লোকজনকে আসামি করতে হবে! বিগত সরকারের আমলেও আমরা হামলা-মামলার শিকার হয়েছি, এখনো হচ্ছি! মামলায় আমাদের সহ আরো অনেক নিরীহ লোকজনকে মামলার আসামি করা হয়েছে। প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যহতি দেওয়ার অনুরোধ রইলো। এমন পরিস্থিতিতে জেলা ও উপজেলা বিএনপির নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী ও তার পরিবারের লোকজন।
এবিষয়ে মাতারবাড়ী ইউনিয়ন বিএনপির অধিকাংশ নেতাকর্মী জানান, দলীয় লোক বাদী হয়ে যে মামলা করেছেন, তাতে বিএনপিরই ৪ জন নেতাকর্মীর নাম কেন দিয়েছেন!? যে ঘটনাকে কেন্দ্র করে মামলাটি করা হয়েছে সেই ঘটনায় যারা সত্যিকার অর্থে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে মামলা করার হোক। আমাদের মধ্যে গ্রুপিং থাকতে পারে তাই বলে বিএনপিরই ৪ জন নেতাকর্মীর নাম দিতে হবে!? এটা হয়তো ব্যক্তি আক্রোশ থেকে দেওয়া হয়েছে। এর ফলে মামলার বাস্তবতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেওয়া হয়েছে। মামলার আসামি হওয়া ৪ বিএনপি নেতাকর্মীর নাম বাদ দেওয়ার আহবান জানান তারা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।