kbctgbd
২৭ ডিসেম্বর ২০২৪ ১০:৪০ পূর্বাহ্ণ
শেখ মিরাজুজ্জামান বাগেরহাট প্রতিনিধি:
মহান বিজয়ের মাসকে স্মরণীয় করে রাখতে খানপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে খানপুর ইউনিয়ন কাছারিবাড়ি মাঠে চারদলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে এস এস আর স্পোর্টিং ক্লাব ও মেজবান বাড়ি স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করেন। প্রতিযোগিতামূলক ম্যাচে মেজবানবাড়ি স্পোর্টিং ক্লাব ৩-৪ গোলে এস এ সার স্পোটিং ক্লাব কে হারিয়ে বিজয় লাভ করেন। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন এস আর স্পোর্টিং ক্লাবের গোলরক্ষক শহিদুল ইসলাম। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয় দলের হাতে পুরস্কার তুলে দেন বিশিষ্ট আইনজীবী, আইনজীবী ফোরামের সাবেক যুগ্ন আহবায়ক ও জেলা বিএনপি’র সদস্য ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন। খানপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাওলাদার কবির হোসেন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শামশের আলী মোহন, জেলা বিএনপি’র সদস্য হাদিউজ্জামান হিরো, মনিরুল হক ফরাজী,নিপাত তালুকদার, ষাটগম্বুজ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি দানবীর আলহাজ্ব শেখ নাহিদুজ্জামান রাজু, বিএনপি নেতা খান হাফিজুর রহমান হাওলাদার শরিফুল ইসলাম লিটু, শেখ মিজানুর রহমান, শেখ সাইদুর রহমান, যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ,মোঃ:মাসুম বিল্লাহ , শেখ মইদুল ইসলাম, আতিয়ার হাওলাদার,মোফাজ্জল শেখ,সোহেল তরফদার তারেক আনাম, মাসুম ফকির, হাওলাদার তাজুল ইসলাম,শিমুল মল্লিক, হাওলাদার সরোয়ার হোসেন,আনোয়ার খান ছাত্রদল নেতা আল আমিন শেখ, তুহিন শেখ স্বেচ্ছাসেবক দলেরনেতা আলহেলালবাবু, শ্রমিক দলের নেতা শেখ আবু হানিফ,আইব হালদার, এনামুল শেখ, ফারুক শেখ, জাবের, মহাতাপ প্রমুখ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।