kbctgbd
২৪ ডিসেম্বর ২০২৪ ১০:০৪ পূর্বাহ্ণ
মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:
টঙ্গী ইজতেমা ময়দানে গভীর রাতে ঘুমন্ত তাবলীগী সাথীদের ওপর উগ্র সন্ত্রাসী সা’দ পন্থীদের অতর্কীত হামলার প্রতিবাদে, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি এবং সা’দ পন্থীদের কার্যক্রম স্থায়ী ভাবে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজ সোমববার (২৩ ডিসেম্বর) বিকেল ৩ টায় শহরের থানা মোড় চত্বরে সর্বস্তরের তৌহিদী জনতা এ আয়োজন করে।
জেলা ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন তেরাবাজার মাদরাসার মোহতামীম মাওলানা সিদ্দিক আহমেদ, মুফতী খালিছুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ, মাওলানা হযরত আলী, মাওলানা আহসান উল্লাহ, জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আবু তালেব সাইফুদ্দিন, মাওলানা ইবরাহীম, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
সমাবেশ শেষে শেরপুরের সর্বস্তরের ওলামায়ে কেরাম, তৌহিদী জনতাসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা বিক্ষো মিছিল বের করে শহর প্রদক্ষিণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।