back to top

শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটের কালাইয়ে পৃথক স্হান থেকে দুটি ম’রা দে’হ উদ্ধার  

kbctgbd
২৩ ডিসেম্বর ২০২৪ ১১:৩৬ পূর্বাহ্ণ

মোঃ ফজলুর রহমান সুইট স্টাফ রিপোর্টারঃ

জয়পুরহাটের কালাই উপজেলার পৃথক পৃথক স্থান থেকে দুটি লাশ উদ্ধার করেছে কালাই থানা পুলিশ। একটি মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পুকুর পাড় থেকে ও অপরটি আহম্মেদাবাদ ইউনিয়নের হাতিয়র গ্রাম থেকে এই দুই জনের লাশ উদ্ধার করে।

রবিবার (২২ ডিসেম্বর) সকাল ৯টার দিকে জেলার কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নের বলিগ্রাম পশ্চিম পাড়া এলাকার একটি পুকুরের পাড় থেকে রজব আলীর (৬০) ও দুপুরে একই উপজেলার হাতিয়র গ্রাম থেকে মেহেদী হাসান (২২) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত রজ্জব আলী মাত্রাই ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত-জব্বার আলীর ছেলে। তিনি বলিগ্ৰাম গ্রামের সাখাওয়াত হোসেন নামে এক ব্যক্তির পুকুরে পাহারাদার হিসেবে দায়িত্বরত ছিলেন। আর মেহেদী হাসান কালাই উপজেলার হাতিয়র ধাপপাড়া গ্রামের বাসিন্দা খায়রুল ইসলামের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রজ্জব আলী দিনের বেলায় একটি ভ্যানগাড়ি চালাতেন এবং রাতে বলিগ্ৰাম এলাকার একটি পুকুরে পাহাড়াদারের কাজ করতেন। স্থানীয় লোকজন সকালে কৃষি কাজ করতে বলিগ্ৰাম মাঠে গিয়ে রজ্জব আলীর লাশ দেখতে পান। এরপর তারা বিষয়টি কালাই থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে কালাই উপজেলার হাতিয়র গ্রামে আজ দুপুর ১টার দিকে মেহেদির নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কালাই থানার ওসি জাহিদ হোসেন  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,রবিবার সকালে মাত্রাই এলাকা থেকে একটি লাশ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং অপরদিকে দুপুরে হাতিয়র ধাপ পাড়া থেকে এক যুবককের লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারকে হস্তান্তর করা হয়। উভয় ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনও কোন মামলা হয়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বোমা হামলা, নিহত অন্তত ১৬

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় মসজিদে ভয়াবহ...

লংমার্চের মাধ্যমে ‘আওয়ামী লীগ’কে ফেরার সুযোগ দেওয়া হচ্ছে

ঢাকা-রংপুর লংমার্চের মাধ্যমে জামায়াতে ইসলামী ও তাদের রাজনৈতিক মিত্ররা...

৩১ ডিসেম্বর নয় ‘শেখ হাসিনা’ কালকেই আসুক, হাতকড়া দিয়ে রিসিভ করব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মাধ্যমে...

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে যে ৫ সিনেমা

চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে পরিচিত একাডেমি অ্যাওয়ার্ডস বা...

কুমিরে ভরা নদী পেল অলিম্পিকের ভেন্যুর স্বীকৃতি

প্রায় ৫০০ লোনা পানির কুমিরের আবাসস্থল অস্ট্রেলিয়ার ফিটজরয় নদী।...

সর্বশেষ