back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পটিয়ার কালজয়ী সংগীতজ্ঞ গফুর হালীর ৮ম মৃত্যুবার্ষিকী আজ।

kbctgbd
২১ ডিসেম্বর ২০২৪ ১০:৩৬ পূর্বাহ্ণ
মোঃ বেলাল হোসেন স্টাফ রিপোর্টারঃ

চট্টগ্রামের পটিয়ার চাটগাঁইয়া গানের নবযুগের স্রষ্টা ও বরেণ্য সংগীতজ্ঞ সংগীত জগতের এক অনন্য প্রতিভা আবদুল গফুর আজ ২১ ডিসেম্বর হালীর ৮ম মৃত্যুবার্ষিকী। ২০১৬ সালের এই দিনে তিনি পরলোকগমন করেন। তার স্মরণে পটিয়ার নিজ গ্রাম বাগে ভান্ডারী দায়রা শরিফে পরিবারের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। ২০১০ সালে তাকে নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্য চলচ্চিত্র মেঠোপথের গান।

গফুর হালী ছিলেন চাটগাঁইয়া ভাষায় মাইজভান্ডারী, মুর্শিদি, ও মারফতি গানের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি প্রায় দুই হাজারের অধিক গান রচনা করে চট্টগ্রামের সংগীত ধারায় এক অভূতপূর্ব পরিবর্তন আনেন। তার রচিত জনপ্রিয় কিছু গান যেমন- দুই কূলের সোলতান ভান্ডারী, দেখে যারে মাইজভাণ্ডারে, ও মনের বাগানে ফুটিল ফুল আজও মানুষের মুখে মুখে ফিরে।এছাড়াও তিনি রচনা করেছেন একাধিক আঞ্চলিক নাটক। সোনাবন্ধু তুই আমারে করলিরে দিওয়ানা’, ‘পাঞ্জাবিঅলা মনে বড় জ্বালারে’, ‘মনের বাগানে ফুটিল ফুল গো’, ‘‘অ শ্যাম রেঙ্গুন ন যাইও, বানুরে অ বানু’, কিংবা মাইজভান্ডারি গান ‘দেখে যারে মাইজভান্ডারি হইতাছে নূরের খেলা’, মোহছেন আউলিয়ার গান ‘চল যাই জিয়ারতে মোহছেন আউলিয়ার দরবারে’ সহ মারফতি ধারায় দুই হাজারের অধিক গান লিখেছেন।

১৯২৯ সালের ৬ আগস্ট চট্টগ্রামের পটিয়া উপজেলার রশিদাবাদ গ্রামে জন্ম নেওয়া গফুর হালী শৈশব থেকেই মাইজভান্ডারী সুফি গায়কদের দ্বারা অনুপ্রাণিত হন। মাত্র ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করলেও তার সৃজনশীল প্রতিভা তাকে সংগীতের শিখরে পৌঁছে দেয়।

তার অবদান স্বীকৃতি হিসেবে তিনি রাহে ভান্ডার সম্মাননা পদক (২০১২), চট্টগ্রাম সমিতি পদক (২০১২), এবং সুখেন্দু স্মৃতি নাট্যপদক (২০১৩) সহ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

গফুর হালীর মাইজভান্ডারী গান নিয়ে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটির অধ্যাপক হান্স হার্দার গবেষণা করে প্রকাশ করেছেন গ্রন্থ ‘ডার ফেরুখটে গফুর স্প্রিখট’। এটি গফুর হালীর সংগীতজগতের আন্তর্জাতিক স্বীকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তিনি ২০১৬ সালের ২১ ডিসেম্বর চট্টগ্রামের মাউন্টেন হাসপাতালে মারা যান। তিনি ফুসফুসের ক্যানসার ও বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। নিজ বাড়ির আঙ্গিনায় চিরতরে শায়িত আছেন ক্ষণজন্মা এই কীর্তিমান পুরুষ। চট্টগ্রামের পটিয়ায় চাটগাঁইয়া গানের এই কালজয়ী কিংবদন্তির অবদান স্মরণীয় হয়ে থাকবে চিরকাল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাল পাসপোর্টের ভয়ংকর চক্র, ২ বাংলাদেশি ধরা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের সুযোগ করে দিতে পাসপোর্ট...

‘ভয় দেখিয়ে লাভ হবে না’- স্ক্রিনশট ফাঁস করে বাঁধনের কড়া জবাব

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে...

ট্রাম্পের বিমান বদলের গোপন কাহিনি ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার পথে...

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী বিএনপির বিশেষ আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম...

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে...

সর্বশেষ