back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরিষাবাড়ীতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

kbctgbd
২১ ডিসেম্বর ২০২৪ ২:৫৬ পূর্বাহ্ণ

লিমন মিয়া,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ

প্রাচীন গ্রামবাংলার ঐতিহ্যের ধারক ও বাহক ঘোড়া দৌড় প্রতিযোগিতা সরিষাবাড়ী উপজেলার মাজালিয়া গ্রামে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) বিকালে মাজালিয়ার বিস্তীর্ণ মাঠে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে।

দূর-দূরান্ত থেকে আসা ১৭টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতার ঘোড়াগুলোর নাম ছিল অত্যন্ত আকর্ষণীয়, যেমন—কদম ফুল, যুবরাজ, লালচান, হানিফ, বঙ্গবীর, সাত ভাই, বনফুল, দুই ভাই, অগ্রদূত, বাহাদুর, সাদামাটি, টর্নেডো, গোলাম মস্তুফা, লাল গোলাপ, মামা ভাগ্না, রঞ্জিত, জালালী, ইমু, সোনার ময়না পাখি ও পবন। প্রথম রাউন্ডের বাছাই শেষে সেরা ৪টি ঘোড়া নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।

ফাইনালে চূড়ান্ত লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে কবির নামের ঘোড়াটি। বিজয়ী হিসেবে মালিককে একটি ফ্রিজ উপহার দেওয়া হয়। দ্বিতীয় পুরস্কার টেলিভিশন।

ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষসহ প্রায় ৫ হাজার দর্শনার্থী উপস্থিত হন। মাঠজুড়ে ছিল আনন্দঘন ও প্রাণবন্ত পরিবেশ। প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে এলাকাবাসী উপভোগ করেন গ্রামীণ ঐতিহ্যের এক টুকরো স্মৃতি।

প্রতিযোগিতা শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দুলাল উদ্দিন দুলাল ৩নং ডোয়াইল ইউনিয়ন বিএনপি সভাপতি, সঞ্চালনা করেন এম.আর আরিফ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফয়জুল কবীর তালুকদার শাহীন, ৩নং ডোয়াইন ইউনিয়নের সাধারণ সম্পাদক মোর্শেদ আলম সহ বিএনপি’র বিভিন্ন নেতাকর্মীরা।

বক্তারা এ ধরনের আয়োজনকে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণ ও নতুন প্রজন্মের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার অনন্য উদ্যোগ হিসেবে প্রশংসা করেন।

এই ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুধু বিনোদনের আয়োজন নয়, এটি গ্রামীণ ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা এবং সামাজিক সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন আয়োজন নতুন প্রজন্মের মনে ঐতিহ্যবাহী ক্রীড়ার প্রতি ভালোবাসা ও আগ্রহ তৈরি করবে বলে মনে করেন আয়োজকরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জাল পাসপোর্টের ভয়ংকর চক্র, ২ বাংলাদেশি ধরা

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিকদের ভিসা নবায়নের সুযোগ করে দিতে পাসপোর্ট...

‘ভয় দেখিয়ে লাভ হবে না’- স্ক্রিনশট ফাঁস করে বাঁধনের কড়া জবাব

নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’ নিয়ে আলোচনার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে...

ট্রাম্পের বিমান বদলের গোপন কাহিনি ফাঁস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তুরস্কের আঙ্কারা থেকে ফেরার পথে...

খালেদা জিয়ার জন্মদিনে দেশব্যাপী বিএনপির বিশেষ আয়োজন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম...

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে...

সর্বশেষ