kbctgbd
২০ ডিসেম্বর ২০২৪ ৯:৩২ পূর্বাহ্ণ
শেখ মিরানুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
প্রতিবছরের ন্যায় এবারও বিজয় দিবস উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সংস্থা এভারগ্রীন। এ উপলক্ষে জেলা সদরের ব্যারাকপুর বাজারে আলোচনা সভা, রাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মাধ্যমে আনন্দ উল্লাসে দিনটি পালন করে তারা। এভারগ্রিনের সভাপতি ও সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব হাওলাদার রফিকুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামী বাগেরহাট জেলা সূরাহ কমিটির সদস্য ও জেলা যুব বিভাগের প্রধান শেখ মনজুরুল হক রাহাদ,বাগেরহাট সরকারি শারীরিক শিক্ষা কলেজের প্রভাষক মোঃ রুবেল খান, এভারগ্রিন এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান, সহ-সভাপতি সেকেন্দার আলী, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সোহেল, কোষাধ্যক্ষ মিলন শেখ, মোঃ জসিমসহ এভারগ্রিনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদল নেতা মনিরুজ্জামান সোহাগ, সদর উপজেলা ছাত্রদল নেতা আরিফুল ইসলাম, ষাট গম্বুজ ইউপি সদস্য হাওলাদার আসাদুজ্জামান রিপন, ইসমাইল হাওলাদার, আনোয়ার হোসেন শান্ত, রূপান্তরের শিল্পী আক্তারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মানবাধিকার কর্মীসহ শতাধিক রক্ত যোদ্ধা।
অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ অবদান রাখার জন্য সাংবাদিক আব্দুল্লাহ আল ইমরান ও ছাত্র প্রতিনিধি মোহাম্মদ আব্দুল্লাহ সিয়ামকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া কে. জে.এস. পি ইউ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নলিনী রঞ্জন পাল, বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ শামীম হাসান ও সায়েড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু গৌরাঙ্গ কুমার দাসকে বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।