back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইগাতীতে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত

kbctgbd
১৬ ডিসেম্বর ২০২৪ ১০:০২ পূর্বাহ্ণ

মিজনুর রহমান,স্টাফ রিপোর্টার শেরপুর প্রতিনিধিঃ আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস এক অবিস্মরণীয় বীরত্বগাথা গৌরবময় দিন। জাতির শ্রেষ্ঠ সন্তানদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করার দিন আজ। স্বাধীন বাংলাদেশের ৫২ বছর পেরিয়ে ৫৩ তে পদার্পণের দিন আজ।

পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের দেশ হিসেবে জানান দেয়ার দিন আজ। দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের মাধ্যমে পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে মুক্তিকামী মানুষ ১৯৭১ সালের এই দিনে অর্জন করেছিল বিজয়।

গণতন্ত্রের চেতনা স্বাধীনতা অর্জনের মাধ্যমে পূর্ণতা পেয়েছিল আজকের এই দিনে। অগণিত মানুষের আত্মত্যাগ আর সীমাহীন কষ্টের প্রহর কেটে নতুন সূর্যোদয় ঘটেছিল ১৯৭১ সালের এই দিনে। জাতীয়ভাবে নানা কর্মসূচির মাধ্যমে বিজয়ের এই দিনটি উদযাপন করা হয়।

জাতি আজ গভীর শ্রদ্ধা আর ভালোবাসার সাথে স্মরণ করবে সেই সব শহীদকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বপ্নের স্বাধীনতা। স্মরণ করবে সেইসব বীর সেনানীকে যারা শোষণ বঞ্চনার অবসান ঘটিয়ে অনাগত ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ উপহার দিতে প্রাণের মায়া ত্যাগ করে লড়াইয়ে অবতীর্ণ হয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় শেরপুর জেলার ঝিনাইগাতীতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।আজ সোমবার ১৬ ই ডিসেম্বর সকাল ৯ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে ঝিনাইগাতী উপজেলা পরিষদ চত্তরে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানের শুরুতেই কুরআন তিলাওয়াত,গীতা ও বাইবেল পাঠ করা হয়।

পড়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল ও ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আল-আমীন।

পড়ে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল,ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ আল-আমীন, সহকারী কমিশনার (ভুমি) অনিন্দিতা রানী ভৌমিক ও (ইউএনও) আশরাফুল আলম রাসেল এর সহধর্মিণী, প্রমুখ উপস্থিত ছিলেন।

উক্ত বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব মোঃ আশরাফুল আলম রাসেল।ঝিনাইগাতী উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন ঝিনাইগাতী নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, উক্ত সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন,উপজেলা নির্বাচন অফিসার জনাব মোঃ জহিরুল হক, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি)মো.আল-আমীন,বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবুল হাশেম, ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহবায়ক শাহজাহান আকন্দ,সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জনাব মোঃহারুনর রশিদ সহ আরো অনেকে।উক্ত সভায় ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে ভয়ংকর জঙ্গি ‘সেল’ গঠনের চেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন...

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ