kbctgbd
১৩ ডিসেম্বর ২০২৪ ২:১১ অপরাহ্ণ
মোঃ হাসান মিয়া,পাবনা জেলা প্রতিনিধিঃ
ঘন কুয়াশায়,পাবনার কাজিরহাট আরিচা-ও পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে, বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিবাগত রাতে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে রাত আড়াইটার দিকে পদ্মা নদীর অববাহিকা অস্পষ্ট হয়ে আসে। নৌ দুর্ঘটনা এড়াতে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
উল্লেখ্য,১২ ডিসেম্বর বৃহস্পতিবারও টানা ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল,পাবনার কাজিরহাট আরিচা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে। পরে,শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা ১০ মিনিটের দিকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের গুরুত্বপূর্ণ এ রুটে ফেরি চলাচল শুরু হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।