kbctgbd
১২ ডিসেম্বর ২০২৪ ৪:৫৪ পূর্বাহ্ণ
মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ মু. রাশেদুল ইসলাম বলেছেন,সীমান্তবর্তী ও কৃষি নির্ভর জেলা হিসেবে শেরপুর জেলাকে সকলের সহযোগিতায় আরও অনেক দূর এগিয়ে নেওয়া সম্ভব ৷যদি আল্লাহর রহমতে শেরপুর সদর আসন থেকে বিজয় লাভ করতে পারি এখানের শিক্ষা,স্বাস্থ্য,শিল্পকারখানার দিকে বিশেষ অবদান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ ৷
সংখ্যাগুরু-সংখ্যালঘু বলে জাতিকে বিভক্ত করা যাবে না। দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নীতি-আদর্শের পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার স্বার্থে সব রাজনৈতিক দল ও জনগণ ঐক্যবদ্ধ। দেশের মানুষকে যেকোনো মূল্যে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে হবে।’
গতকাল মঙ্গলবার রাতে শেরপুর শহরস্থ খরমপুরে অবস্থিত নির্ঝর কমিউনিটি সেন্টারে জেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় রাশেদুল ইসলাম এসব কথা বলেন।
সাবেক শিবির সভাপতি আরও বলেন, ‘গত ১৬ বছরের কুকর্মের জন্য পতিত হাসিনা সরকার ও তাঁর দোসরদের বিচারের মুখোমুখি হতে হবে। দেশে-বিদেশে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার নানা অশুভ তৎপরতা অব্যাহত রয়েছে। ফ্যাসিবাদী শক্তি ও তাদের দোসরদের পুনর্বাসনেরও কোনো অবকাশ নেই। আমরা সবাই মিলে এ দেশটাকে নতুন করে গড়ে তুলব।’
রাশেদুল ইসলাম বলেন, ‘৫ তারিখ জালিম সরকার বিদায় নিয়েছে। আমরা এখন দেশটাকে গঠন করব। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করব। জামায়াতে ইসলামীর ওপর সবচেয়ে বেশি নিপীড়ন চালিয়েছিল জালিম আওয়ামী লীগ সরকার।’
এ সময় হাফেজ মু. রাশেদুল ইসলাম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভবিষ্যতে শেরপুর জেলাকে এগিয়ে নিতে তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি শেরপুর-১ (সদর) আসন থেকে নির্বাচনে জামায়াতের প্রার্থিতার কথাও জানান।
জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের নায়েবে আমির মু. গোলাম কিবরিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা। অনুষ্ঠানে জেলা জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা শিবিরের সেক্রেটারি আতিকুল্লাহ৷
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।