back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে সেনা সদস্য হ’ত্যা মামলার অন্যতম দুই আসামি গ্রেফতার

kbctgbd
১০ ডিসেম্বর ২০২৪ ৩:৫০ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সদরে সেনাসদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার অন্যতম দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃতরা হলেন, সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার মো. সমেজ উদ্দিন (৬০) ও একই গ্রামের নাজিম উদ্দীন (৩৫)। আজ মঙ্গলবার ভোরে শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে সমেজ উদ্দিনকে এবং গতকাল সোমবার সন্ধ্যায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার গোদনাইন এলাকা থেকে নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করে র‍্যাব।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর– এর মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র‍্যাব জানায়, শেরপুর সদর উপজেলার চরশেরপুর নিজ পাড়ার হাসান আলীর ছেলে ওয়াসিম আকরাম দীর্ঘ ছয় বছর ধরে সেনাবাহিনীর একজন সদস্য হিসেবে কর্মরত ছিলেন। ছয় মাস আগে শেরপুর শহরের বারাক পাড়ায় বিয়ে করেন তিনি। তিনদিনের ছুটিতে আসেন তিনি। দুইদিন শ্বশুরবাড়িতে থেকে নিজ বাড়ি গিয়ে গত ২ ডিসেম্বর সকালে বাবার সাথে ধান কাটতে যান। ধান নিয়ে বাড়ি ফেরার পথে চরশেরপুর হাইস্কুল মাঠে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচারা মিলে ওয়াসিমকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় ওয়াসিমের ছোট ভাই জসিম উদ্দিন ২১ জনের নাম উল্লেখ করে ৩৩ জনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে মাঠে নামে। এরই অংশ হিসেবে র‍্যাব-১৪ শেরপুর সদর উপজেলার সাজিপাড়া এলাকা থেকে আজ ভোরে অভিযান চালিয়ে ওয়াসিম হত্যা মামলার অন্যতম আসামি মো. সমেজ উদ্দিনকে গ্রেপ্তার করে। অপরদিকে র‍্যাব-১৪, জামালপুর ও র‍্যাব-১১, নারায়ণগঞ্জ– এর যৌথ আভিযানে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের গোদনাইন এলাকা থেকে মো. নাজিম উদ্দীনকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক জানান, আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের শেরপুর সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় র‍্যাবের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশে ভয়ংকর জঙ্গি ‘সেল’ গঠনের চেষ্টা

বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার আঞ্চলিক শাখা আল-কায়েদা ইন...

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ