back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস লোহাগড়ায় ৫ জয়িতাকে সংবর্ধনা 

kbctgbd
৯ ডিসেম্বর ২০২৪ ১:৩৮ অপরাহ্ণ

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধিঃ

“নারী কণ্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের লোহাগড়ায় র‍্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে “জয়িতা অম্বেষণে বাংলাদেশ” শীর্ষক কার্যক্রমের আওতায় পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার বেলা ২ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু রিয়াদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ শিরিনা খাতুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবু হেনা মোস্তফা কামাল, সাংবাদিক রূপক মুখার্জি, নিসরাপ চেয়ারম্যান সৈয়দ খায়রুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, পল্লী উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, মরিচ পাশা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সৈয়দ শামচুল হক, উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া খানম প্রমুখ।

এসময় বক্তারা বেগম রোকেয়ার জীবনী নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে যে পাঁচজন সফল নারীকে জয়িতা হিসেবে সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, সফল জননী নারী ফরিদা ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী কোহিনূর পারভীন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী মোসাঃ বিথী বেগম, সমাজ উন্নয়নে অবদান রেখেছেন যে নারী হেলেনা ইয়াছমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছাঃ মাছুরা খানমসহ মোট ৫ জন জয়িতাকে সম্মাননা স্মারক সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়।এসময় অনুষ্ঠানে সরকারি -বেসরকারি কর্মকর্তা, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

অন্ধকারে হাঁসফাঁস পুরো দেশ

এতদিন দেশের গ্রাম ও মফস্বল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ