back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোহাগাড়ায় জয়িতা সম্মাননা পেলেন ডাঃ তাহমিনা সোলতানা ডেজি

kbctgbd
৯ ডিসেম্বর ২০২৪ ১১:৪৬ পূর্বাহ্ণ

এরশাদ আলম, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের লোহাগাড়ায় ‘শিক্ষা ও চাকরি’ ক্যাটাগরিতে জয়িতা সম্মাননা পেয়েছেন ডা: তাহমিনা সোলতানা ডেজি। সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তাঁকে সম্মাননা স্মারক ক্রেস্ট, সনদ এবং উত্তরীয় পরিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

জানা যায়, ডা: তাহমিনা সোলতানা ডেজি করোনাকালীন সময় থেকে ধারাবাহিকভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন। এছাড়াও নরমাল ডেলিভারীর ক্ষেত্রে এলাকায় তার ব্যাপক সুনাম রয়েছে। বর্তমানে তিনি উপজেলার সাউন্ড হেলথ হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করেন। তিনি উপজেলার পুটিবিলা ইউনিয়নের জীবন মুহুরি পাড়ার প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক চিকিৎসক আবুল কালাম ও শিক্ষিকা হাজেরা বেগমের মেয়ে।

ডা: তাহমিনা সোলতানা ডেজি বলেন, এ অর্জন অনেক আনন্দের ও গৌরবের। পুরুস্কারটি আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে; আমার ইচ্ছা, আকাঙ্খাকে আরও বেশি জাগ্রত করে তুলেছে। তিনি আরও বলেন, আমি সবসময় চেষ্ঠা করি এলাকার মানুষকে সঠিকভাবে চিকিৎসা সেবা প্রদান করার জন্য।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান, প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, থানার সেকেন্ড অফিসার মো. মুমিনুল হক, উপজেলা মহিলা শিশু বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা মো. দিদারুল আলম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ -সভাপতি পুষ্পেন চৌধুরী, আব্দুল খালেক, সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান প্রমুখ। ##

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

চূড়ান্ত হলো ঈদে মিলাদুন্নবীর তারিখ

বাংলাদেশের আকাশে পবিত্র রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা যায়নি।...

অন্ধকারে হাঁসফাঁস পুরো দেশ

এতদিন দেশের গ্রাম ও মফস্বল এলাকায় ঘণ্টার পর ঘণ্টা...

নিরাপত্তার ঘেরাটোপে শেখ হাসিনা, ফিরবেন ‘প্রতিশোধের আগুন’ নিয়ে

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এখনো প্রধানমন্ত্রীর প্রোটোকল...

কতটা ঘুমান বিশ্বনেতারা?

দেশ চালানো কিংবা সরকারপ্রধানের দায়িত্ব পালন সকাল ৯টা থেকে...

বস্তায় বন্দি ২৪ গুইসাপ, ১৪টিরই করুণ মৃত্যু!

খাগড়াছড়ি শহরের চেঙ্গি স্কয়ার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি বস্তা...

সর্বশেষ