back to top

শুক্রবার, ১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিল দাবিতে বিক্ষোভ সমাবেশ

kbctgbd
৮ ডিসেম্বর ২০২৪ ৪:২৩ অপরাহ্ণ

রফিকুল ইসলাম রফিক,কুড়িগ্রাম প্রতিনিধিঃ

ঐতিহাসিক জুলাই বিপ্লবের প্রথম সারির সংগঠকদের বাদ দিয়ে দলছুট অনুপ্রবেশকারী বহিরাগত ও আন্দোলনে অংশ না নেয়া অছাত্রদের দিয়ে গঠিত কুড়িগ্রাম জেলা বৈষ্যমবিরোধী ছাত্র আন্দোলন কমিটি বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে প্রকৃত ছাত্র আন্দোলনকারীরা।

আজ (৮ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হয়ে নব গঠিত কমিটি বাতিলের দাবিতে একটি বিক্ষোভ মিছিল প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে আন্দোলনকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটি সম্পূর্ণ অযাচিত ও অযৌক্তিক। এই কমিটি শিবিরের আদলে তৈরি এবং কমিটি তৈরিতে হস্তক্ষেপ করেছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য আতিক মুজাহিদ। ফলে শিবিরের রাজনীতিতে সরাসরি যুক্তরা কমিটির প্রধান পদগুলিতে স্থান পেয়েছেন। এছারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিল তারাও কমিটিতে স্হান পেয়েছে। তারা আওয়ামী সরকারের বিভিন্ন সুবিধাভোগ করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ আন্দোলনের নেতৃত্বে ছিলেন না।

তিনি ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন, পরে ছাত্র শিবির কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার অফিস বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। একই সাথে তিনি এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটির কুড়িগ্রামের আহ্বায়ক।

একই ভাবে কেন্দ্রীয় কমিটিতেও তাদের লোকজনের সহায়তায় মূল আবেদনকারীদের বাদ দিয়ে কমিটি ঘোষণা করা হয়। তাই আন্দোলনকারী সকল শিক্ষার্থী ও সাধারণ শিক্ষার্থীরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কমিটিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। নবগঠিত কমিটিতে স্হান পাওয়া ২জন সদস্য শিপন সরকার ও আশরাফুল আলম চমক তাৎক্ষণিক পদত্যাগ করেছেন। অবিলম্বে এই কমিটি বাতিল করে যাচাই বাছাই এর মাধ্যমে নতুন কমিটি গঠন করার দাবী জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির সংগঠক কুড়িগ্রাম সরকারি কলেজের শিপন সরকার, আশরাফুল আলম চমক, কুড়িগ্রাম পলিটেকনিক ইন্সটিটিউটের আল আকসা সৌখিন, কুড়িগ্রাম সরাকরি উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব শাহী, কুড়িগ্রাম সরাকরি বালিকা উচ্চ বিদ্যালয়ের বর্ষণ বেনজির সিদ্দিক আয়াত, জান্নাতুল ফেরদৌস মিম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে ট্যাংক থেকে...

শেষ মুহূর্তে কেন ঝুলে গেল ভারতের বাংলাদেশ সফর?

বাংলাদেশ-ভারত ক্রিকেট সিরিজ নিয়ে ফের দেখা দিয়েছে অনিশ্চয়তা। সেপ্টেম্বরের...

ফের প্রকাশ্যে আওয়ামী লীগের মিছিল

চট্টগ্রামের বাঁশখালীতে কার্যক্রম আওয়ামী লীগের নেতা-কর্মীদের মশালমিছিলের একটি ভিডিও...

দেশের বাজারে স্বর্ণের দামে পতন

টানা তিন দফা দাম বাড়ার পর দেশের বাজারে স্বর্ণের...

চট্টগ্রামে ভয়াবহ গ্যাস সংকট, ভোগান্তিতে চালক-যাত্রীরা

চট্টগ্রাম নগরে তীব্র গ্যাস সংকটে বিপাকে পড়েছেন সিএনজি অটোরিকশাচালকরা।...

সর্বশেষ