back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অ’স্ত্রের মুখে পাহাড় থেকে দুই কৃষক অপ’হ’র’ণ

kbctgbd
৪ ডিসেম্বর ২০২৪ ৫:৪৬ অপরাহ্ণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধিঃ

কক্সবাজার সীমান্ত উপজেলা টেকনাফের পাহাড়ি এলাকা থেকে ফাঁকাগুলি ছোড়ে অস্ত্রের মুখে জিম্মি করে দুই কৃষককে অপহরণ করে নিয়ে যায় অস্ত্রধারী পাহাড়ি সন্ত্রাসীরা। বুধবার (৪ ডিসেম্বর ) সকাল ১০ টারদিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- হোয়াইক্যং কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা আব্দুল মাবুদের ছেলে জাকির হোসেন (৪৫) ও একই এলাকার ভুলু মিয়ার ছেলে জহির (৫০)।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা দলবেঁধে পাহাড়ে অপহৃতদের উদ্ধার করতে গেলে ডাকাতদল স্থানীয়দের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে কম্বনিয়া পাড়া এলাকার বাসিন্দা সোহেল (১৮), কায়সার উদ্দিন (২০) ও মোঃ সাকিব (১২) গুলিবিদ্ধ হয় ।

এ সময় একজন অপহরণকারীকে স্থানীয়রা আটক করতে সক্ষম হয় এবং আটক ডাকাতকে পুলিশে সোপর্দ করেন। আটক অপহরণকারীও কম্বনিয়াপাড়া এলাকার এজাহার মিয়ার ছেলে সাদ্দাম (২৭) ।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মহেশখালীয়া পাড়া এলাকার আব্দুস সালামের ছেলে মোঃ রফিক (২২) শুক্কুরের ছেলে শাহ্ আলম (৩০)মোঃ হোসেন প্রকাশ মনুমিয়ার ছেলে, রবি আলম (২৮) মৃত নাজির হোসেনের ছেলে জাহেদ হোসেন (৩২) কাচারপাড়ার এলাকার শুক্কুরের ছেলে মোঃ হোসেন (২৫) অপহরণের ঘটনার সাথে জড়িত। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা।

স্থানীয় সাইফুদ্দীন আল মোবারক জানান,পুলিশের একার পক্ষে গহীন পাহাড়ে অভিযান চালিয়ে অপহরণ রোধ করা করা সম্ভব নয়। টিম গঠন করে যৌথবাহিনী অভিযান চালালে অপহরণ রোধ করা সম্ভব হবে , তাই অপহরণ রোধে যৌথবাহিনী গঠন করে পাহাড়ে অভিযান চালানোর দাবি জানাচ্ছি সরকারের কাছে ।

হোয়াইক্যং র‍্যাব -১৫ সিপিসি ২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার নাদিয়াত, অপহরণের খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে র‍্যাবের একটি টিম অপহৃত ভিকটিমকে বিষয়ে পরিবারের কাছ থেকে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং তাদের উদ্ধারের গোয়েন্দাে কার্যক্রম চলমান রয়েছে।

এবিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, অপহরণের খবর পেয়ে হোয়াইক্যং ফাঁড়ির আইসিসহ পুলিশের একটি টিম পাহাড়ে অভিযান চালাচ্ছে। এখন আমরাও ঘটনা স্থলে পৌঁছেছি। র‍্যাব ও পুলিশ ঐক্যবদ্ধভাবে অপহৃতদের উদ্ধারে কাজ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব...

বাংলা কিউআর বদলে দিচ্ছে টাকা পাঠানোর নিয়ম

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও দ্রুত করতে ‘বাংলা কিউআর’...

রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান...

“মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই”

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নথিপত্রের গরমিলে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার!

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের...

সর্বশেষ