back to top

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাঙামাটিবাসীর ভালোবাসায় সিক্ত রুপনা ঋতুপূর্ণা ও মনিকা

kbctgbd
৩ ডিসেম্বর ২০২৪ ১২:৩৮ অপরাহ্ণ

রাঙামাটি প্রতিনিধিঃ

রাঙামাটিবাসীর ঊষ্ণ ভালোবাসায় সিক্ত হলেন সাফজয়ী ৩নারী কৃতি ফুটবলার। উইমেন’স সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ দলের রূপনা, ঋতুপর্ণা ও মনিকা চাকমাকে বণার্ঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংবর্ধনা দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন।

শনিবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় রাঙামাটির চিং হ্লা মং মারী ষ্টেডিয়ামে জাঁকজমকপূর্ণভাবে এই কৃতি ফুটবলারদের সংবর্ধনা দেওয়া হয়। রাঙামাটি জেলা প্রশাসনের আয়োজনে ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশের সহযোগীতায় এই সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেয় হাজারো ফুটবল প্রেমী।

এসময় রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে রাঙামাটি রিজিয়নের রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান ( এডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি), জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল চাকমা, রাঙামাটি জোন কমান্ডার এরশাদ হোসেন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপু , সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন, জামায়াতে ইসলামীর আমির আব্দুল আলীম, সাধারণ সম্পাদক মনছুরসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ ও ক্রীড়া প্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পাহাড়ের তিন কৃতি ফুটবলার ছাড়াও তাদের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ফিফার রেফারী জয়া চাকমাসহ সাতজনকে সম্মাননা জানানো হয়।

সকালে কাউখালীর ঘাগড়া হতে শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি ভেদভেদী হয়ে শহরে প্রবেশ করে। পরে শহরের রাঙাপানি, আসামবস্তি, তবলছড়ি, দোয়েল চত্ত্বর, বনরুপাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ষ্টেডিয়ামে মিলিত হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পাহাড়ের কৃতি ফুটবলার রূপনা চাকমা, ঋতুপর্ণা ও মনিকা চাকমার ফুটবলে বর্ণাঢ্য জীবনের উপর নির্মিত ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।বক্তব্যে বক্তারা বলেন, পাহাড়ের নারী এই তিন ফুটবলার ও ফিফা রেফারি জয়া চাকমা পাহাড়ের গর্ব।

অনুষ্ঠানের এক পর্যায়ে সাফজয়ী নারী ফুটবলাররা নিজেদের অনুভূতি ব্যক্ত করেন বক্তব্য দেন। বক্তব্যে সংবর্ধিত অতিথিরা জানান, তারা রাঙামাটিবাসীর ভালোবাসায় সিক্ত হয়েছেন। ফুটবল নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে আরো ভালো খেলা উপহার দিতে চান তারা।

উল্লেখ্য, গত ৩০ অক্টোবর কাঠমুন্ডুর দশরথ স্টেডিয়ামে ২-১ গোলে নেপাল কে হারিয়ে দ্বিতীয় বারের মত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নারী সাফ চ্যাম্পিয়নরা। গত বারের মত এবারও বর্নাঢ্য সংবর্ধনার আয়োজন করে জেলা প্রশাসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলা কিউআর বদলে দিচ্ছে টাকা পাঠানোর নিয়ম

ডিজিটাল লেনদেনকে আরও সহজ ও দ্রুত করতে ‘বাংলা কিউআর’...

রাত ৮টায় বন্ধ হবে না যেসব প্রতিষ্ঠান

বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান...

“মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই”

ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী হিসেবে অভিহিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড...

নথিপত্রের গরমিলে ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার!

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী ব্যাপক অভিযানে ৪৬০ বাংলাদেশিসহ এক হাজারের...

ফের ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বাংলাদেশের রিজার্ভ

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘর...

সর্বশেষ