back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরে দিকে শিক্ষার্থীরা

kbctgbd
৩১ অক্টোবর ২০২৪ ৪:৪৯ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর ডাকে জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করতে বিজয়নগরের উদ্দেশ্যে রওনা করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল নিয়ে বিজয়নগরের দিকে রওনা হন শিক্ষার্থীরা। এর আগে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করেন।

মিছিলের পূর্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি অংশ বিজয় নগরে শান্তিপূর্ণ মিছিল নিয়ে যায়। সেখানে জাতীয় নাগরিক কমিটি এবং অন্যান্য কিছু ছাত্র সংগঠনের ব্যক্তিবর্গ ছিলেন। সন্ধ্যা ৭টার দিকে তারা বিজয় নগর যেতেই জাতীয় পার্টির নেতা কর্মীরা তাদের উপর হামলে পড়ে। আমাদের ধারণা ওখানে জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগ ও যুবলীগের কর্মীরাও আছে। এখনো সেখানে ঝামেলা চলছে।

তিনি বলেন, আমরা খবর পেয়েছি দেরিতে তাই এখনো আমাদের সবাই জমায়েত হতে পারেনি। আমরা শিগগিরই একত্র হয়ে বিজয় নগরে যাব এবং জাতীয় পার্টির কার্যালয় সিলগালা করে দেব।এর আগে বেলা সাড়ে ৭টায় এক ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজু ভাস্কর্য থেকে ৭.৩০ এ মিছিল নিয়ে আমরা বিজয়নগরে মুভ করবো। জাতীয় বেইমানদের নিশ্চিহ্ন করতে হবে।

তবে কিছুক্ষণ পরেই পোস্ট এডিট করে মিছিলের সময় দুই ঘণ্টা পিছিয়ে সাড়ে ৯টা বলেন হাসনাত। পরে আবার এডিট করে মিছিল সাড়ে ৮টায় বের হবে বলে জানান।

এর আগে ৭টার দিকে দেওয়া এক পোস্টে হাসনাত বলেন, ‘জাতীয় বেইমান এই জাতীয় পার্টি অস্ত্রশস্ত্র নিয়ে বিজয়নগরে আমাদের ভাইদের পিটিয়েছে,অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। এবার এই জাতীয় বেইমানদের উৎখাত নিশ্চিত।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ