back to top

মঙ্গলবার, ১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব স্কাউটিংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ঈদগাঁওর আহসান উল্লাহ 

kbctgbd
৩১ অক্টোবর ২০২৪ ৬:০৫ পূর্বাহ্ণ

এম আবু হেনা সাগর,ঈদগাঁও প্রতিনিধিঃ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার কৃতি সন্তান আহসান উল্লাহ। তিনি সদর ইউনিয়ন জাগির পাড়া মৌলভী আহমদ উল্লাহ সোলতানী ছেলে।বিশ্ব স্কাউটিংয়ে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করার খবরে আনন্দিত এলাকাবাসী।

জানা যায়, আহসান ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষা এবং পরবর্তীতে কক্সবাজার সরকারি কলেজ থেকে বোর্ড বৃত্তি সহ ইন্টারমিডিয়েট পাশ করে। এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সমাজ বিজ্ঞান বিভাগে ভর্তি হন। বর্তমানে তিনি সম্মান শেষ বর্ষ (৮ম সেমিস্টার) এবং কবি জসীম উদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী।

আলমাছিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা স্কাউট গ্রুপ থেকেই তার স্কাউটিংয়ের যাত্রা শুরু। তিনি ঈদগাঁও উপজেলার প্রথম শিক্ষার্থী হিসেবে ২০১৬ সালে স্কাউট শাখার সর্বোচ্চ অ্যাওয়ার্ড “প্রেসিডেন্টস স্কাউট অ্যাওয়ার্ড” অর্জন করেন। কক্সবাজার সরকারি কলেজে অধ্যয়নকালে অত্র কলেজ রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় সদস্য ছিলেন ও স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন কার্যক্রমে সরাসরি সেবা প্রদান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের একজন সক্রিয় রোভার হিসেবে নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি ২০২৪ সালের বন্যা মোকাবিলা, বঙ্গবাজার ট্রাজেডি, করোনা ভ্যাকসিনেশন প্রোগ্রাম, আন্তর্জাতিক বিভিন্ন প্রোগ্রামে বাংলাদেশের মান সমুন্নত করাসহ নানান কাজে সক্রিয় ভূমিকা পালন করেন।

বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট হিসেবে দায়িত্ব পালন করছেন। এক থেকে চার নভেম্বর জাপানে এপি আর এডাল্টস ইন স্কাউটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। বিভিন্ন দেশ থেকে শারীরিক ও মানসিক ভাবে দক্ষ স্কাউটদেরকে আন্তর্জাতিক প্রোগ্রাম গুলোর জন্য নির্বাচিত করা হয়ে থাকে। এবারের আসরে বাংলাদেশ স্কাউট থেকে নির্বাচিত তিন জন প্রতিনিধি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। তারমধ্যে রোভার স্কাউট এবং ইয়াং এডাল্টস লিডার হিসেবে একমাত্র আহসানই প্রতিনিধিত্ব করবেন। এপিআর (এশিয়া- প্যাসিফিক রিজিওন) এর আয়োজনে জাপানের ফুফুওকা শহরে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হবে।

আহসান বলেন, “বিশ্ব মঞ্চে বাংলাদেশের মান সমুন্নত করতে আজীবন চেষ্টা চালিয়ে যাবো। দেশ এবং দেশের মানুষকে ভালোবাসা; সেই ভালোবাসা ও অনুপ্রেরণাটুকু পুঁজি হয়ে থাকে। সেখানে যাই না কেনো আমার দেশমাতৃকার সেবায় সবসময় নিজেকে নিয়োজিত রাখবো এবং মর্যাদা সমুন্নত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

‘তোরাও পুড়াবি আয়, আমরাও পুড়াব’

জুলাই গণ–অভ্যুত্থানের সময় সেতু ভবনসহ বিভিন্ন স্থাপনায় যারা আগুন...

একসঙ্গে ৭ মন্ত্রীর নতুন দায়িত্ব, চাপের মুখে সরকার?

নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও অর্থমন্ত্রী আমির...

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

সর্বশেষ