kbctgbd
৩০ অক্টোবর ২০২৪ ৪:৪৬ অপরাহ্ণ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়ায় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের একাধিক পদের নেতা সৈয়দ নাজিমকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৯শে অক্টোবর) রাতে তাকে উপজেলার ভাটেরা ইউনিয়ন এলাকা থেকে আটক করা হয়। নাজিম উপজেলার ওই ইউনিয়নের নওয়াগাঁও এলাকার মনফর মিয়ার ছেলে।
নাজিম ভাটেরা ইউনিয়ন মুক্তিযুদ্ধা মঞ্চের সহসভাপতি, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক যুগ্ম-সাধারণ সম্পাদক এবং সরকার ঘোষিত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
কুলাউড়া থানার ওসি মো. গোলাম আপছার বলেন, নাজিমের বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। আটকের পর বুধবার পুলিশি প্রহরায় মৌলভীবাজার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।