back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে কৃষি সংস্কার কমিশন গঠনের দাবীতে মানবন্ধন অনুষ্ঠিত

kbctgbd
২৯ অক্টোবর ২০২৪ ১২:০৭ অপরাহ্ণ

মোঃ মুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরে কৃষি, ভূমিহীন কৃষক এবং ভূমি সংস্কারের দাবিতে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ওই মানবন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের আয়োজনে মানববন্ধনে জেলার ৫ টি উপজেলার প্রায় শতাধিক ভূমিহীন কৃষক উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ একটি নদীমাতৃক ও কৃষিভিত্তিক দেশ। অধুনিক শিল্প, সেবা, জনশক্তি রপ্তানীসহ নানাবিধ খাত এগিয়ে আসায় কৃষির ভূমিকা কিছুটা কমে আসলেও সবচাইতে প্রাথমিক এবং মৌলিক খাত হিসাবে কৃষির অবদান এককভাবে এখনো সবচেয়ে বেশি।

কৃষকের কাছে কৃষি এখনো কেবলমাত্র মুনাফাক্ষেত্র নয়, জীবন প্রণালীও। আর কৃষক কেবলমাত্র জমির মালিক নয়, গ্রামে বসবাসকারী বা গ্রাম সংলগ্ন ভূমিহীন, অপ্রতিষ্ঠানিক খাতের সকল ধরনের শ্রমিকেরাও সাংস্কৃতিকভাবে কৃষক।

আমাদের নানাবিধ ফসলের পাশাপশি মাছ, মাংস, দুগ্ধ, চা, চামড়া, পাটজাত পণ্যসহ নানাবিধ কৃষি উপকরনের হিসাব করলে এখন পর্যন্ত কৃষিই এখানকার একক বৃহত্তম মৌলিক জাতীয় আয় ও কর্মসংস্থানের ক্ষেত্র। কিন্তু মাফিয়া সিন্ডিকেটের কবলে পড়ে এখানকার ভূমির স্বাস্থ্য, খাদ্যচক্র, নদনদী-বিল-বাউর, প্রাকৃতিক মৎস্যক্ষেত্র, ভূগর্ভস্থ এবং ভূ-উপরিস্থিত পানি, জীব বৈচিত্র, বন-বাদার সবই ধ্বংসের পথে।

কৃষির সাথে জড়িত কৃষকদের অর্থনৈতিক এবং শারিরীক অবস্থা ভয়াবহ, এর মধ্যে সবচাইতে ভয়াবহ হলো ভূমিহীন নারী-পুরুষ কৃষকদের অবস্থা। বাংলাদেশের এবারের গণঅভ্যূত্থান, বৈষম্যমুক্তির যে দাবীকে সামনে এনেছে, তার প্রতি ন্যূনতম সুবিচার করতে হলে সর্বাগ্রে এখানে এই ভূমিহীন নারী-পুরুষদের জন্য বর্তমান বাস্তবতায় কি কি পদক্ষেপ গ্রহন করা সম্ভব তা নিরূপণ করা সর্বাধিক অগ্রাধিকার পাওয়ার কথা, কিন্তু বাস্তবে কৃষি, কৃষক ও ভূমিহীনরা কোন প্রকার আলোচনাতেই নাই অথচ বাংলাদেশকে একটি স্বাধীন, স্বার্বভৌম, মর্যাদাপূর্ণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলা ও টিকিয়ে রাখার প্রথম শর্ত হলো খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

নিজস্ব প্রাকৃতিক সম্পদকে রক্ষা করা। এই বাস্ততাকে বিবেচনায় রেখে রাষ্ট্র সংস্কারের অপরাপর ক্ষেত্রের পাশাপাশি ‘কৃষি সংস্কার কমিশন’ গঠন করার জন্য জোড় দাবী জানাচ্ছি। মানবন্ধন শেষে বাংলাদেশ ভূমি আন্দোলন শেরপুর জেলা শাখার আহবায়ক শাহীন আলমসহ উপস্থিত নেতৃবৃন্দ জেলা প্রসাসক তরফদার মাহমুদুর রহমানের কাছে স্মারকলিপি প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

যে ঘটনায় হারুনের ওপর চটেছিলেন শেখ হাসিনা

জুলাই গণ-অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের খাওয়ার ছবি...

হামে ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,১৫৫ 

দেশে হামের প্রকোপ যেন থামছেই না। গত ২৪ ঘণ্টায়...

হাসিনাকে ফেরাতে ভারতের ওপর বাংলাদেশের চাপ

বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দ্রুত ফেরত পাঠানোর প্রক্রিয়া...

স্ত্রীর ‘৬ লাখ টাকার ব্যাগ’ নিলামে তুলতে চান আসিফ মাহমুদ! 

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে...

গাড়ি ফেলে চালক উধাও, মিলল প্রায় ৪ কোটি টাকার স্বর্ণ!

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে একটি গাড়ি থেকে বিপুল...

সর্বশেষ