kbctgbd
২৬ অক্টোবর ২০২৪ ১০:৫৭ পূর্বাহ্ণ
সুদর্শন আচার্য্য,মদন নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনার মদনে হেন্টলী ও সিএনজি মুখোমুখী সংঘর্ষে ১ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে কেন্দুয়া থেকে আাসা সিএনজিটি মদন পৌরসভার বৈশ্যপাড়া ব্রিজ সংলগ্ন আসলে বিপরীত দিক থেকে আাসা হেন্টলী মুখোমুখী ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত হাফিজুর রহমান (৫৬) কেন্দুয়া উপজেলার ছিতুলিয়া গ্রামের মরহুম খুদে নেওয়াজ এর ছেলে। বাকী আহতরা হলেন, মদন উপজেলার রত্নপুর গ্রামের সিএনজি চালক তামিম (৩০), মদন গ্রামের রহিমা আক্তার (৫০), রত্নপুর গ্রমের লাকী আক্তার, (৩০) ও তার মেয়ে মিনতি আক্তার (১৩)। আহত সিএনজি চালক তামিম, রহিমা আক্তার, লাকী আক্তারের অবস্থা আশংকাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
মদন থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান জানান, মদন পৌরসভার বৈশ্যপাড়া ব্রীজ সংলগ্ন হেন্টলি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও চার জন আহত হয়েছে। হেন্টলি জব্দ করা হয়েছে, ড্রাইভার পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে প্রেরণ করা হবে। এখন পর্যন্ত মামলা হয়নি।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।