back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সা’দত কলেজে “বাঁধন” এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন 

kbctgbd
২৪ অক্টোবর ২০২৪ ৫:১৬ অপরাহ্ণ

সরকারি সা’দত কলেজ প্রতিনিধিঃ

বঙ্গের আলিগড় খ্যাত টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজে “রক্তদানে সাতাইশে বাঁধন, স্বপ্ন জয় করবে সাধন” প্রতিপাদ্যে বাঁধন (স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন) এর ২৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন সরকারি সা’দত কলেজ ইউনিট। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট এর অফিসে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মনিরুজ্জামান মিয়া (অধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ)। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর সুলতান আহম্মেদ (উপাধ্যক্ষ, সরকারি সা’দত কলেজ)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ মুস্তাফিজুর রহমান (সম্পাদক, শিক্ষক পরিষদ, সরকারি সা’দত কলেজ) এবং জনাব মোঃ মাহফুজুর রহমান (শিক্ষক উপদেষ্টা, বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট)। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফারুক আহমেদ (সভাপতি, বাঁধন, সরকারি সা’দত কলেজ ইউনিট)। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি সা’দত কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এবং অন্যান্য শিক্ষক মণ্ডলী।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাঁধন,সরকারি সা’দত কলেজ ইউনিট বর্ণাট্য র‍্যালি, বৃক্ষরোপণ, আলোচনা সভা ও রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান আয়োজন করে। বাঁধন মুমূর্ষু রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্তের যোগান দিয়ে থাকে এবং বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির মাধ্যমে মানুষকে রক্তের গ্রুপ জানিয়ে দেয়। এছাড়াও বিভিন্ন সামাজিক সেবামূলক কাজ যেমনঃ বন্যার্তদের ত্রাণ, পূনর্বাসন, শীতার্তদের শীত বস্ত্র দান সহ বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে। বাঁধন ২৪ অক্টোবর ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় এবং সরকারি সা’দত কলেজে ১৪ এপ্রিল ২০০১ সাল থেকে এর কার্যক্রম শুরু হয়। যার মূলমন্ত্র ছিল “স্বেচ্ছায় রক্তদানকে সামাজিক আন্দোলনে পরিণত করা” এবং এর স্লোগান হল “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন”। বাঁধন মূলত স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করে থাকে। বর্তমানে ৮১টি শিক্ষাপ্রতিষ্ঠানে বাঁধনের কার্যক্রম চলমান রয়েছে। এর লক্ষ্য স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ, স্বেচ্ছায় রক্তদান এবং অন্যান্য সেবা ও সচেতনতামূলক কর্মকান্ডের মাধ্যমে সুস্থ সমাজ বিনির্মাণে সামাজিক আন্দোলন গড়ে তোলা। বাঁধনের আর্থিক যোগান দেন সদস্যদের চাঁদার মাধ্যমে। এছাড়া সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের আর্থিক সহায়তা এবং উপদেষ্টাবৃন্দের মাধ্যমে প্রাপ্ত অনুদানও সংগ্রহ করে থাকেন। ২০২৩ সালে ৮১টি শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক সংগৃহীত রক্তের পরিমাণ প্রায় ৭৭,৯২৮ ব্যাগ। গত ২৭ বছরে প্রায় ১১.৪৬ লক্ষ ব্যাগেরও বেশি রক্ত বিনামূল্যে সরবরাহ করা হয়েছে। বিনামূল্যে রক্তের গ্রুপ জানানো হয়েছে প্রায় ২৪.৩৬ লক্ষ মানুষকে।

সর্বশেষ তথ্য মতে, সরকারি সা’দত কলেজ ইউনিটের নিকট সেপ্টেম্বর ২০২৪ – এ মোট রক্তের চাহিদা ছিল ৬০ ব্যাগ। যার ৪০ ব্যাগই সরবরাহ করা হয়। উক্ত মাসে ৪৪৬ জনের রক্তের গ্রুপ নির্ণয় করে জানিয়ে দেওয়া হয়। সরকারি সা’দত কলেজ ইউনিটে কার্যকরী পরিষদ – ২০২৪ এর সদস্যবৃন্দরা হলেন- শেখ সাইফুল্লাহ (কেন্দ্রীয় পর্যবেক্ষক), ফারুক আহমেদ (সভাপতি), আসিফ আলী মিয়া (সহ-সভাপতি), মাহবুব মঞ্জিল (সহ-সভাপতি), সবুজ আহমেদ (সাধারণ সম্পাদক), জয় সরকার (সহ-সাধারণ সম্পাদক), ইমরান ফারুক (সাংগঠনিক সম্পাদক), রাইসা সারা (সহ সাংগঠনিক সম্পাদক), ফারুক আহমেদ (কোষাধক্ষ্য), তন্নী আক্তার (দপ্তর সম্পাদক), মোঃ আরিফুল ইসলাম (প্রচার ও প্রকাশনা সম্পাদক), সম্পদ কর্মকার (তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক), শরীফ আহমেদ (নির্বাহী সদস্য), সাকিব আহমেদ শুভ (নির্বাহী সদস্য), শামসুন্নাহার রিমা (নির্বাহী সদস্য), মোছাঃ মরজিনা মীম (নির্বাহী সদস্য), রাইয়ান গৌরব (নির্বাহী সদস্য)।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নিখোঁজের ১২ দিন পর ঝোপে মিলল বৃদ্ধের কঙ্কাল

গাজীপুরের শ্রীপুর উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ দিন পর বাড়ির...

বাংলাদেশে নতুন বিনিয়োগের দ্বার খুলছে সৌদি আরব

বাংলাদেশের পরিবহন, লজিস্টিকস ও সামুদ্রিক (মেরিটাইম) খাতে বড় পরিসরে...

হামের আরও ৫ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ১,০৯২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ

বন্যাকবলিত এলাকায় এইচএসসি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষামন্ত্রীর...

ফাইনালের টিকিট কার হাতে? 

আর মাত্র একটি জয়, তারপরই ২০২৬ বিশ্বকাপের ফাইনাল। শিরোপাধারী...

সর্বশেষ