back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে  অটোরিকশা চালককে হ’ত্যা ওই রাতে গ্যাড়েজ থেকে ৩ সিএনজি চুরি

kbctgbd
২৩ অক্টোবর ২০২৪ ৪:৫১ অপরাহ্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এক অটোরিকশা চালককে হত্যা করা হয়েছে। এ সময় তার অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুর্বৃত্তরা। একই রাতে দুটি গ্যাড়েজ থেকে ৩ সিএনজি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা।

গত মঙ্গলবার রাতে উপজেলার চাপাইর ইউনিয়নের নামাশুলাই এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। অপরদিকে উপজেলার আটাবহ ইউনিয়নের জালশুকা ও চান্দাবহ বাজার এলাকা থেকে ৩টি সিএনজি চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

নিহত হলেন, কালিয়াকৈর উপজেলার চাপাইর ইউনিয়নের মেদীআশুলাই এলাকার শহিদুর রহমানের ছেলে আব্দুল রহমান লিটন(৪৮)।এলাকাবাসী, নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, লিটন দীর্ঘদিন ধরে অটোরিকশা চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় তিনি গত মঙ্গলবারেও তার ব্যাটারিচালিত অটোরিকশা চালাচ্ছিলেন।

কিন্তু রাত ৮টার দিকে উপজেলার কালিয়াকৈর বাজার এলাকা থেকে কাঞ্চনপুর বাজারে যাওয়ার জন্য যাত্রী ভেসে তার অটোরিকশাটি ভাড়া করে একজন দুর্বৃত্ত। এসময় ওই দুর্বৃত্ত অটোরিকশা চালককে জানায় সামনে থেকে আরো দুইজন যাত্রী উঠবে।

কিন্তু কাঞ্চনপুর বাজারে যাওয়ার পথে রাত ৯টার দিকে অটোরিকশাটি কালিয়াকৈর-মাওনা সড়কের নামাশুলাই এলাকায় পৌঁছলে ফাঁকা স্থানে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় তারা ওই অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে নিচে পড়ে যায়। ফলে অটোরিকশাটি ছিনতাই করতে পারেনি দুর্বৃত্তরা।

এসময় তিনি ডাক চিৎকার করলে দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে পথচারীসহ স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক লিটনকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ওই হাসপাতালে গিয়ে নিহতের লাশটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে উপজেলার জালশুকা নতুন বাজার ও চান্দাবহ বাজার এলাকায় গ্যারেজের তালা ভেঙ্গে থেকে তিনটি সিএনজি চুরি কওে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সিএনজির মালিক চাঁনমিয়া, শাহআলম ও কাইয়ুম জানায়, প্রতিদিনের মতো ঐদিন রাত ১০-৩০মিঃ জালশুকা নতুন বাজার এলাকায় নুরুল ইসলামের গ্যারেজে সিএনজি তালা দিয়ে বাড়ী চলে যায়।

ভোরে টিবে যাওয়ার জন্য সিএনজি বের করতে এসে দেখে গ্যারেজে তাদের সিএনজি নাই। এসময় বাজারের পাহাদারকেও খুজে পাওয়া যাচ্ছিলনা বলে জানান তারা। পরে অনেক খোজাখুজি করে সিএনজি না পেয়ে থানায় পৃথক অভিযোগ দিয়েছেন সিএনজির মালিকরা।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বাংলাদেশ সীমান্তে ভারতীয় চা-চাষী ‘অপহরণ’

বাংলাদেশের তেঁতুলিয়া সীমান্ত এলাকা থেকে দীপঙ্কর গোপ নামে ৩৫...

রোনালদোর বিয়ের খবরে গির্জায় ভিড়, শেষে যা হলো!

ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুঞ্জনে পর্তুগালের মাদেইরার...

লেলিহান আগুনে নিভে গেল ১৬ বাংলাদেশির প্রাণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ...

১৩ বছর পর আপিলের লড়াইয়ে আবুল কালাম আযাদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

অপহরণ নাকি অন্য রহস্য? ৫ লাখে বাড়ি ফিরলেন নিখোঁজ দর্জি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর ৫ লাখ টাকা...

সর্বশেষ