back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় সাগরে বিলীন হচ্ছে মসজিদ

kbctgbd
২৩ অক্টোবর ২০২৪ ১২:১১ অপরাহ্ণ
মো:আজিজুলহক আজিজ, কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় বেরিবাঁধ ভাঙ্গনে সাগরে বিলীন হচ্ছে সাগর পাড় জামে মসজিদ। গত শুক্রবার(১৮ অক্টোবর ২০২৪) রাতে সাগরের ঢেউয়ে মসজিদের পশ্চিমপাশে মাটি সরে গিয়ে দেয়ালসহ ছাদের কিছু অংশ বিলীন হয়ে গেছে। অবশিষ্টাংশে ফাটল দেখা দিয়েছে। যেকোনো মুহূর্তে মসজিদটি সম্পূর্ণ বিলীন হয়ে যেতে পারে। ইতোমধ্যে ওই এলাকার বহু পরিবার তাদের সহায় সম্বল হারিয়ে অনেকেই সঙ্কটে রয়েছেন। সাগর পাড়ে ভাঙন এমন ভয়াল রূপধারণ করায় কেউ কেউ ঘর-বাড়ি অন্যত্রে সরিয়ে নিয়েছে। সাগরের তীরবর্তী ওই বাসিন্দারা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। কেউ আবার নির্ঘুমে কাটাচ্ছেন রাত। সরেজমিনে কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের ১নং ওয়ার্ডের বেড়িবাঁধ সংলগ্ন সাইট পাড়া এলাকায় গিয়ে এসব চিত্র দেখা যায়।স্থানীয়রা জানান, গত কয়েক বছরে অনেক পরিবার ভিটামাটি হারিয়ে এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছে। এখন সাগর গর্ভে বিলীন হচ্ছে সাগর পাড় জামে মসজিদ। এভাবে সাগরের ভাঙন অব্যাহত থাকলে এবং প্রতিরোধের ব্যবস্থা না করা হলে মসজিদের কোনো চিহ্ন থাকবে না।

মসজিদের ইমাম মাওলানা ফরিদুল আলম বলেন, দীর্ঘ বছর ধরে এ মসজিদে ইমামতি করছি। চেয়ে ছিলাম মসজিদের খেদমত করে বাকি জীবন পার করবো। এখন দেখছি তা আর সম্ভব হবে না। কখনো মনে করিনি মসজিদটি চোখের সামনে এভাবে সাগরে বিলীন হবে। এই মসজিদ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান করেন।মসজিদ কমিটির সভাপতি গাজী জাফর আলম বলেন, ৮০ থেকে ১০০টি পরিবার নিয়ে গঠিত সাইট পাড়া গ্রাম। প্রতি পরিবার মাসে ৫০ থেকে ১০০ টাকা করে মসজিদের জন্য দেয়া হতো। এখন অনেক পরিবার বসতভিটা হারিয়ে অন্যত্রে সরে গেছে। আবার অনেকেই সহায় সম্বল হারিয়ে সঙ্কটে রয়েছেন। ফলে, মসজিদে দেওয়ার মতো তাদের সমার্থ নেই। তাই সরকারি- বেসরকারি সহায়তায় মসজিদটি পুনঃনির্মাণের জন্য সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা এলটন চাকমা বলেন, বরাদ্দ আসলে দ্রুত সময়ে ব্যবস্থা নেয়া হবে।উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা সাদাত হোসেন বলেন, সাগর পাড় জামে মসজিদ বিলীন হচ্ছে। বিষয়টি তিনি অবগত ছিলেন না। এখন মসজিদটি দেখে দ্রুত জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কারের উদ্যোগ এবং কীভাবে সাগরের ভাঙন থেকে রক্ষা করা যায় সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।এদিকে মুসল্লীদের দাবি, সাগর পাড় জামে মসজিদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

লেলিহান আগুনে নিভে গেল ১৬ বাংলাদেশির প্রাণ

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ...

১৩ বছর পর আপিলের লড়াইয়ে আবুল কালাম আযাদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

অপহরণ নাকি অন্য রহস্য? ৫ লাখে বাড়ি ফিরলেন নিখোঁজ দর্জি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর ৫ লাখ টাকা...

১৪ মাস পর করোনার নতুন রোগী শনাক্ত

প্রায় ১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের শরীরে...

আজ আমারও জন্মদিন: পরীমণি

চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম...

সর্বশেষ