back to top

সোমবার, ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় উপ-আঞ্চলিক চ্যাম্পিয়ন কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ

kbctgbd
২৩ অক্টোবর ২০২৪ ১০:৫৪ পূর্বাহ্ণ
মো:আজিজুলহক আজিজ,কুতুবদিয়া প্রতিনিধিঃ

জাতীয় গ্রীস্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কুতুবদিয়া কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ।সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রাম কাজেম আলী স্কুল এন্ড কলেজ মাঠে ৫১তম গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতা কাবাডি (বালক) উপ-অঞ্চল পর্যায়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

খেলায় চট্টগ্রাম জেলা দল ও কক্সবাজার জেলা দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় কক্সবাজার জেলা দল ২৬-২৪ পয়েন্টের ব্যবধানে চট্টগ্রাম জেলা দলকে পরাজিত করে চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হয় কক্সবাজার জেলা কাবাডি দল।প্রতিযোগিতায় কাবাডি (বালক) উপ-অঞ্চল পর্যায়ে ফাইনাল খেলায় চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ সাদাত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, বিগত কয়েক বছর থেকেই কাবাডিতে জেলা পর্যায়ে আমরা টানা ৫ম বার চ্যাম্পিয়ন হয়ে আসছি। এবার উপ-অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি।তিনি আরও জানান, আগামী ২৩ অক্টোবর সিলেটে আঞ্চলিক পর্যায়ে চট্টগ্রাম বিভাগের হয়ে কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ দল অংশগ্রহণ করার জন্য রাতেই সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। আমার শতভাগ আশা ও বিশ্বাস বকুল অঞ্চল( সিলেট,চট্টগ্রাম ও কুমিল্লা নিয়ে গঠিত) পর্যায়েও আমরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবো।

এ বিষয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সাদাত হোসেন বলেন, কাবাডিতে উপ-অঞ্চল পর্যায়ে চট্টগ্রাম বিভাগে কুতুবদিয়া উপজেলার কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়ে কুতুবদিয়া উপজেলাবাসীর জন্য সুনাম অর্জন করেছে। তিনি খেলার সাথে সংযুক্ত খেলোয়াড়, কর্মকর্তা ও অধ্যক্ষসহ বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীদের প্রতি কৃতজ্ঞচিত্তে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানান।

কুতুবদিয়া মডেল হাইস্কুল এন্ড কলেজ ফুটবল দল ৫০ তম জাতীয় গ্রীষ্মকালীন আন্তঃ স্কুল ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে রানারআপ হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

১৩ বছর পর আপিলের লড়াইয়ে আবুল কালাম আযাদ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত...

অপহরণ নাকি অন্য রহস্য? ৫ লাখে বাড়ি ফিরলেন নিখোঁজ দর্জি

কক্সবাজারের টেকনাফে নিখোঁজের তিন দিন পর ৫ লাখ টাকা...

১৪ মাস পর করোনার নতুন রোগী শনাক্ত

প্রায় ১৪ মাস পর সিলেটে নতুন করে একজনের শরীরে...

আজ আমারও জন্মদিন: পরীমণি

চার বছর পূর্ণ করল ঢাকাই চিত্রনায়িকা পরীমণির ছেলে শাহীম...

এসএসসির ফল প্রকাশ, পাশের হার ৬২.২৫ শতাংশ

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা...

সর্বশেষ