kbctgbd
২৬ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫১ অপরাহ্ণ
অসুস্থতায় সৃষ্টিকর্তার পরেই মানুষ যাদের শরণাপন্ন হয় সেই মহান পেশার মানুষ ডাক্তার। সেবার ব্রত নিয়েই যারা নিজেদের আত্মনিয়োগ করেন। প্রতিটা সেক্টরেই ভাল মন্দ থাকে। তেমনি ডাক্তারের ক্ষেত্রেও আছে। এই পেশার মানুষকেই অনেক সময় কসাই বলতেও শোনা যায়। আবার মানুষগুলোরদ্বারা উপকৃত হয়ে সৃষ্টিকর্তার নিকট প্রাণভরে দোয়াও করেন অনেকে।
সেই রকম একজন ভাল মানের ও ভাল মনের মানবিক ডাক্তার মো. জয়নাল আবেদিন মুহুরী। তাঁর আচরণেই অনেক রোগী ভাল হয়ে যায়। তাঁর কাছে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও অভিভাবকের অভিমত এটি। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল অফিসার। অনন্য ও মানবিক এক ডাক্তার।
শিশুরোগে অভিজ্ঞ এ চিকিৎসক শিশুরোগ ছাড়াও বিভিন্ন রোগের চিকিৎসাও দেন। তাঁর কাছে চিকিৎসা গ্রহন করা একাধিক রোগীর সাথে কথা বলে জানাযায়- তিনি সময় ধরে রোগের বর্ণনা শোনেন এবং রোগীর সাথে সুন্দর আচরণ করেন। সর্বদা হাসোজ্জল এ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করে ইতোমধ্যে ব্যপক জনপ্রিয়তা পেয়েছেন। ভাল ডাক্তারের কাতারে স্থান পেয়েছেন। মানবিক এ ডাক্তার অনেক অসহায় রোগীদের বিভিন্ন পরীক্ষা ফি নিজের পকেট থেকে দিয়ে দেন। অতিরিক্ত পরীক্ষা দেন না, তার কাছে নির্ভয়ে সব বলা যায়। একান্ত প্রয়োজন ছাড়া কোন টেস্ট করাতে দেন না।
২০১৯ সালের করোনার ভয়াবহতায় যখন আপন সন্তানেরা মা বাবা কে ছেড়ে গেছে। ভাই ভাই কে দুরে রেখেছে সে সময়ও এই মানবিক চিকিৎসক ফ্রন্ট লাইন ফাইটার হিসাবে সরাসরি রোগী দেখছেন সু-চিকিৎসা দিয়েছেন। চিকিৎসা দিতে গিয়ে করোনায় আক্রান্তও হয়েছিলেন মানুষের দোয়ায় পরে সুস্থ হয়েছেন।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থকেন্দ্রে তাঁর চেম্বারের সামনে অনেক রোগী অপেক্ষা করছে। এদিকে সিরিয়াল অনুযায়ী সময় ধরে চলছে চিকিৎসা পরামর্শ। এ সময় কথা হয় কয়েকজন রোগীর সাথে।
চিকিৎসা নিতে আসা মো. আলী বলেন, ‘আমি দির্ঘদিন বিভিন্ন কষ্টে ভোগছি। বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছি ভাল হইনি। এই ডাক্তারের চিকিৎসায় ঔষধ খেয়ে আল্লাহ আমাকে ভাল রেখেছেন। আমি নামাজ পড়ে ওনার জন্য দোয়া করি। যেন তিনি সুস্থ থাকেন মানুষের সেবা করার জন্য।’আবদুস সালাম বলেন, ‘ব্যাথায় কষ্ট পাচ্ছিলাম। এখানে এসে চিকিৎসা নিয়ে এখন ভাল আছি আলহামদুলিল্লাহ।’
এনসিসি ব্যাংক নাজিরহাট শাখার ব্যবস্থাপকের সন্তান তাঁর কাছে চিকিৎসা করিয়েছেন। তিনি বলেন, ‘তিন বছরের শিশু সন্তান এখন ভাল আছে। এ ডাক্তার অনেক ভাল, অনেক মানবিক। সে অনেক বড় মনের ডাক্তার।’
অসহায় রোগী পঙ্খিল রানী বলেন, ‘অনেক সমস্যা ছিল, চিকিৎসা নিয়ে ভাল আছি। আবার দেখা করতে এসেছি। ওনার আচারণ খুব ভাল। ওনি আসলে ডাক্তার নয় ভগবান। ওনাকে দেবতা পাঠিয়েছেন মানুষের সেবা করতে।’
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা মো. আরেফিন আজিম বলেন, ‘তিনি মানবিক ডাক্তার হিসেবে পুরো উপজেলাজুড়ে দারুণ খ্যাতি পেয়েছেন। এটি আমাদের স্বাস্থ্যসেবায় জন্য একটি দৃষ্টান্ত।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।