back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঁশখালীতে সড়কের পাশের ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হয়।

kbctgbd
২৪ সেপ্টেম্বর ২০২৪ ৫:২৭ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

বাঁশখালীতে বিভিন্ন নদী ও পাহাড়ি ছড়া থেকে প্রকাশ্যে দেদার বালু উত্তোলন হচ্ছে। এমনকি বাঁশখালী প্রধান সড়ক এবং অভ্যন্তরীণ সড়কের পাশের ছড়া থেকেও দিনে-দুপুরে বালু উত্তোলন চলছে। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বালু সিন্ডিকেট অনেকটাই বেপরোয়া।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কালীপুর ইউনিয়নের ছলিয়াবাপের পুল এলাকা থেকে বাহারছড়া বশির উল্লাহ মিয়াজী বাজার সড়কের পাশে শত শত ঘনফুট বালু পাশের ছড়া থেকে উত্তোলন করে সড়কের পাশে স্তূপ করে রেখেছেন।

গিয়ে দেখা যায়, ৮-৯ জনের একটি গ্রুপ পালাবদল করে বালু উত্তোলন করছে। এ সময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে গালিগালাজ ও বাধা দেয় বালুসন্ত্রাসীরা।সাবেক ইউপি সদস্য নুরুল ইসলামের ছত্রছায়ায় বালু সিন্ডিকেটের সদস্যরা প্রকাশ্যে এসব বালু উত্তোলন করছে বলে জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয় লোকজন জানান, আগে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নামে বালু উত্তোলন হতো। প্রশাসন মাঝেমধ্যে অভিযান চালিয়ে বন্ধ করে দিত বালু উত্তোলন। কিন্তু সরকার পরিবর্তনের পর আগের গ্রুপ রূপ পাল্টে নতুন করে বালু উত্তোলন করছে। একই সঙ্গে উপজেলার সাধনপুর সাহেবের হাটের পাশে, বদরের দরগার উত্তর পাশের পাহাড়ি ছড়া, নাপোড়া, সেখেরখীল, পুইঁছড়ি, পুকুরিয়া, এমনকি পৌরসভার জলদীর বিভিন্ন ছড়া থেকেও চলছে বালু উত্তোলন।

সড়কের পাশ থেকে বালু উত্তোলন করায় ঝুঁকিতে পড়েছে ছড়ার পাশের সড়ক ও রাস্তা। হুমকিতে রয়েছে বাঁশখালী প্রধান সড়কও।কালীপুর ছলিয়াবাপের পুল এলাকার মোহাম্মদ বাদশা জানান, সড়কের পাশের ছড়া থেকে বালু উত্তোলন করায় সড়কটি বেশ ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। উপজেলা প্রশাসন এবং থানা-পুলিশকে জানালেও কোনো ব্যবস্থাই নিচ্ছে না প্রশাসন।

বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন আক্তার জানান, বাঁশখালীতে বিভিন্ন স্থানে বালু উত্তোলনের খবর পেয়েছি। শিগগিরই অপরাধীদের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট!

দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও...

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

সর্বশেষ