back to top

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক শিক্ষকদের ৪ দফা দাবিতে মানিকছড়িতে মানববন্ধন

kbctgbd
২৪ সেপ্টেম্বর ২০২৪ ২:৪৩ অপরাহ্ণ
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের আগ পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছে মানিকছড়ি উপজেলা বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকরা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদের প্রধান ফটকে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষা পরিবারের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন উপজেলার বিভিন্ন বেসরকারি স্কুল ও মাদ্রাসার দেড় শতাধিক শিক্ষকরা ।

মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার রেহেনা মোস্তফা, যোগ্যাছোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.কে আজাদ, বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির আহম্মেদ, দক্ষিণ চেঙ্গুছড়া নেছারিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মুহাম্মদ বেলাল উদ্দিনসহ বিভিন্ন বেসরকারি স্কুল প্রধানগণ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক স্কুলকে জাতীয়করণ করে বাংলাদেশের শিক্ষার গুনগতমান বৃদ্ধি সম্ভব নয়। তাই বেসরকারি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ করতে হবে। শিক্ষা সংস্কার কমিশন দ্রুতই গঠন করতে হবে এবং উপজেলা, জেলা, অঞ্চল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মাধ্যমিক শাখায় ৩১ বছর শিক্ষা প্রশাসনে কাজের দক্ষতাসম্পন্ন ৬ষ্ঠ গ্রেডভুক্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারদের পদোন্নতি ও পদায়ন করতে হবে।

এছাড়াও শিক্ষার মাঠ প্রশাসনে কাজ করা অভিজ্ঞ ও প্রশিক্ষিত জনবল রাজস্ব খাতে স্থানান্তরের মাধ্যমে অসমাপ্ত কাজ দ্রুত সম্পূর্ণ করার জোর দাবী জানান।মানববন্ধনে ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড হাতে নিয়ে নানা দাবি উপস্থাপন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভূঁইয়া কাছে সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা বরাবর শিক্ষকরা স্মারকলিপি প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পাসপোর্ট-এনআইডি পাবেন না শেখ হাসিনা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নতুন করে কোনো পাসপোর্ট বা...

হানিট্র্যাপের ফাঁদে ফেলে সর্বস্ব লুট

গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে...

বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে: শুভেন্দু অধিকারী

ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে...

মধ্যরাতে ফেসবুক লাইভে ক্ষোভ প্রকাশ পরীমণির 

রাজধানীর গুলশান শুটিং ক্লাবে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে...

নতুন পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন...

সর্বশেষ