back to top

শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এম. বেলাল উদ্দিন, বাঁশখালী (চট্টগ্রাম) : বাঁশখালী পৌরসভায় সড়ক বাতির জন্য বরাদ্দকৃত বৈদ্যুতিক তারের ৪ হাজার মিটার আত্মসাতের অভিযোগ উঠেছে।

kbctgbd
২৩ সেপ্টেম্বর ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ

নিরবিচ্ছিন্ন বৈদ্যুতিক সংযোগ ও লাইটিং কাজের জন্য পৌরসভায় ১০ হাজার মিটার বৈদ্যুতিক তার বরাদ্দ দেওয়া হয়, যা কেনার দায়িত্বে ছিল মেসার্স জামান এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানটি মাত্র ৬ হাজার মিটার তার কিনেছে, বাকি ৪ হাজার মিটার তার না কিনে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, বাঁশখালী পৌরসভা কার্যালয়ের প্রধান ফটকে ৪টি তারের বান্ডিল রয়েছে, যেখানে প্রতি বান্ডিলে ১৫শ’ মিটার তার রয়েছে। এই হিসেবে সেখানে সর্বমোট ৬ হাজার মিটার তার মজুদ আছে। কিন্তু বরাদ্দ ছিল ১০ হাজার মিটার তারের।

অভিযোগ আছে, বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র এস.এম তোফায়েল বিন হোসাইনের সহযোগিতায় চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক আনিসুজ্জামান আবিদ ‘মেসার্স জামান এন্টারপ্রাইজ’ নামক ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স ভাগিয়ে নেন। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বরাদ্দকৃত তার ক্রয়ের সময় নয়-ছয় করার এবং ৪ হাজার মিটার বৈদ্যুতিক তার আত্মসাতের অভিযোগ উঠেছে।

তদন্তকালে জানা যায়, স্টোর কিপার আবু তাহের ৬ হাজার মিটার তার বুঝে পেয়েছেন বলে দাবি করেছেন, কিন্তু ১০ হাজার মিটার তারের ভাউচার প্রস্তুত করা হয়। এ বিষয়ে স্টোর কিপার আবু তাহের বলেন, “আমাকে ৬ হাজার মিটার তার দেওয়া হয়েছে। বাকি তার কোথায় গেছে, তা আমি জানি না।” কিন্তু ১০ হাজার মিটার তার বুঝে পাওয়ার দাবি করে ভাউচার প্রস্তুতের বিষয়ে সঠিক উত্তর দিতে ব্যর্থ হন তিনি।

পৌরসভার সচিব তৌহিদুল ইসলাম বলেন, “বৈদ্যুতিক তার কম থাকার বিষয়ে আমিও শুনেছি। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”অভিযোগের বিষয়ে জানতে চাইলে মেসার্স জামান এন্টারপ্রাইজ এর মালিক আনিসুজ্জামান আবিদ বলেন, “আমি তার ক্রয় করিনি। কিছু তার কম থাকতে পারে, তবে পৌরসভার কাছে আমার সিকিউরিটি বিল বাকি আছে। বকেয়া টাকা পরিশোধ করলে যে পরিমাণ তার কম আছে, তা পুষিয়ে দেবো।”

এদিকে, বাঁশখালী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. আরাফাত বলেন, “স্টোর কিপারের তথ্যের ভিত্তিতে ভাউচার তৈরি করে আমি বিল পাস করেছি।” মনগড়া ভাউচারের ভিত্তিতে বিল পাস করার বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “স্টোর কিপার নজর রাখলে ৪ হাজার মিটার তার গোপন করার বা উধাও হওয়ার সুযোগ থাকতো না।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

বোমা হামলার আশঙ্কা: দেশজুড়ে হাই অ্যালার্ট!

দেশজুড়ে সম্ভাব্য বোমা হামলার আশঙ্কায় দেশের সব জেলা ও...

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন, তার সঙ্গেই দেশে ফিরতে চান সাকিব

শেখ হাসিনাকে ‘অধিনায়ক’ সম্বোধন করে তার সঙ্গে দেশে ফেরার...

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

সর্বশেষ