kbctgbd
২২ সেপ্টেম্বর ২০২৪ ৪:০০ অপরাহ্ণ
সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে রাজধানীর বারিধারা থেকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ ২২ সেপ্টেম্বর রোববার বিকেলে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা ছিল। এসব মামলার প্রেক্ষিতে র্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করেছে।’তিনি আরও বলেন, ‘আমরা তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করব। কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা তারাই সিদ্ধান্ত নেবে।’
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।