back to top

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু’ শুনে নাতনীকে ঝলসে দিল নানী

kbctgbd
২২ সেপ্টেম্বর ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

সাম্প্রতিক সময়ে ‘মুরুব্বি মুরুব্বি উঁহু উঁহু হু’ শব্দটা বেশ ভাইরাল। দেশের চারদিকে শিশু থেকে বৃদ্ধ সবার মুখে মুখে এই শব্দ। সেই ভাইরাল শব্দটি এবার কাল হলো এক কিশোরীর।

নানিকে দুষ্টুমি করে মুরব্বি উঁহু উঁহু বলায় ফুটন্ত গরম পানি দিয়ে পপি আকতার (১৩) নামের ওই নাতনির শরীরের বিভিন্ন অংশ ঝলসে দিয়েছে।ঘটনাটি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার। এ ঘটনায় এলাকায় ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকালে আনোয়ারা উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ওয়াজের বাড়ীতে এ ঘটনা ঘটে। আহত পপি আকতার একই বাড়ীর বিজলি আকতারের মেয়ে। ছোট বেলায় মা-বাবার মৃত্যু হওয়ায় আহত পপি আকতার নানার বাড়িতে মামার কাছে থাকতেন।বর্তমানে আহত পপি আকতার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

আহত মেয়েটির মামা মোঃ আজিজ ‘চাঁটগা নিউজ’কে জানান, আমার ভাগিনি সন্ধ্যার আগে বাড়ির উঠানে কয়েকজন শিশু নিয়ে খেলতেছে। ওই সময় আমার চাচাতো চাচি সহারা খাতুনকে মুরব্বি মুরব্বি বলে দুষ্টমি করেন। এতে ভাগিনিকে গরম পানি ঢেলে দেন তিনি। গরম পানিতে পুরো শরীর ঝলসে গেলেও কাউকে ধরতে মানা করেন ওই চাচি।

পরে উদ্ধার করে আনোয়ারা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসকরা জবাব দিলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগেও তারা আমার ভাগিনিকে মারধর করে। আমি এটার বিচার চাই।

আনোয়ারা উপজেলার সমাজকর্মী আলীনূর জানান, ‘মুরব্বি মুরব্বি’ শব্দটা এখন বিরক্তিকর শব্দ হয়ে উঠেছে। তবে শিশুটিকে এভাবে গরম পানি ঢেলে দেওয়াটা উচিত হয়নি। কোনো কিছু অতিরিক্ত ভাল না। আজ সামান্য একটি শব্দের জন্য একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে। আমাদের আরো পরিবর্তন হতে হবে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

জি-টু-জি চুক্তিতে এলএনজি আমদানির অনুমোদন

দেশে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সিঙ্গাপুরভিত্তিক আরামকো ট্রেডিং সিঙ্গাপুর...

বাংলাদেশে আর কারও তাবেদারি চলবে না: ভূমি প্রতিমন্ত্রী

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফেরারি আসামি ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা...

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আইনমন্ত্রীর কড়া বার্তা

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তার বিরুদ্ধে থাকা...

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন টানাপোড়েন

আন্তর্জাতিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাট এর এক প্রতিবেদনে বলা হয়েছে,...

ছেলে থিয়াগোর বার্সায় যাওয়া নিয়ে মুখ খুললেন মেসি

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি তার বড় ছেলে থিয়াগো মেসিকে...

সর্বশেষ