রিপোর্টার : মোনতাহেরুল হক আমিনঃ
বাঁশখালীতে জাকের মাঝি (৪১) নামে ১০ লাখ টাকা অর্থ দন্ড ও ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সে উপজেলার পশ্চিম চাম্বল ৩ নং ওয়ার্ড এলাকার আবদুল হাকিম ওরফে বাইন্ন্যার পুত্র। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে বাঁশখালী পৌর সদর থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বাঁশখালী থানার এসআই মুরাদ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ শুক্রবার সকালে সাজাপ্রাপ্ত আসামি জাকের মাঝিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে ২০২২ সালের একটি মামলায় ১০ লাখ টাকা অর্থ দন্ড এবং ১ বছরের সাজার দন্ড ছিল। সে দীর্ঘ দিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে গ্রেফতার এড়িয়ে আত্মগোপনে ছিল। সম্প্রতি সে প্রকাশ্যে আসার পাশাপাশি পৌর সদর এলাকাসহ সর্বত্র অবাধে বিচরণ করছিল।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘ দিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি প্রকাশ্যে আসেন। এমনকি উপজেলা সদরসহ সর্বত্র বিচরণ করছিল। তার বিরুদ্ধে অর্থ দন্ড, সাজা ও গ্রেফতারি পরোয়ানা ছিল।



